1. pratidinbangladesh007@gmail.com : দৈনিক প্রতিদিন বাংলাদেশ : দৈনিক প্রতিদিন বাংলাদেশ
  2. info@www.doynikpratidinbangladesh.com : দৈনিক প্রতিদিন বাংলাদেশ : দৈনিক প্রতিদিন বাংলাদেশ
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
বিজ্ঞাপন :
🖋️ দৈনিক প্রতিদিন বাংলাদেশে সাংবাদিক নিয়োগ চলছে দেশজুড়ে প্রতিনিধি ও সংবাদকর্মী নিয়োগ দিচ্ছে দৈনিক প্রতিদিন বাংলাদেশ। সাংবাদিকতায় আগ্রহী, দায়িত্বশীল ও সংবাদ সংগ্রহে দক্ষ প্রার্থীদের আবেদন আহ্বান করা হচ্ছে। ✅ জেলা / উপজেলা প্রতিনিধি ✅ ক্যাম্পাস প্রতিনিধি ✅ অনলাইন নিউজ রিপোর্টার

সংকট মোকাবিলার বাজেট আজ

Reporter Name
  • সংবাদ প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ৩ বার পঠিত

প্রতিদিন ডেস্কঃ
সংকট ও চ্যালেঞ্জকে সঙ্গী করে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বিশাল আকারের বাজেট ঘোষণা করবেন আজ। যেখানে চলতি বছরের বাজেটের আকার ধরা হয় ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা। এ বাজেটে আছে নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন ও জনপ্রত্যাশার অসীম চাপও। একদিকে জ্বালানি ও বিদ্যুতের দাম ধাপে ধাপে সমন্বয় করা হবে, অন্যদিকে সাধারণ মানুষকে কিছুটা স্বস্তি দিতে চাল, ডাল, ভোজ্য তেল, মাছ, মাংস, আলু, পিঁয়াজ-রসুনসহ ৬০টি খাদ্যপণ্যের ওপর থেকে উৎসে কর কমানোর ঘোষণা দেবেন অর্থমন্ত্রী।

দীর্ঘ ২০ বছর পর দেশ পরিচালনার দায়িত্বে এসে বাজেট ঘোষণার ক্ষেত্রে অর্থমন্ত্রী হিসেবে আমির খসরু মাহমুদ চৌধুরী ও প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান দুজনেরই অভিষেক হতে যাচ্ছে আজ। তবে এটি হবে বিএনপি সরকারের ১৭তম বাজেট। বাজেট উপস্থাপনের আগে সংসদ ভবনের মন্ত্রিপরিষদ কক্ষে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে বাজেট অনুমোদন দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এরপর তা উপস্থাপন করা হবে। জানা গেছে, বাজেটে উচ্চ মূল্যস্ফীতির চাপ কমিয়ে কর্মসংস্থান ও বিনিয়োগের এক উচ্চাভিলাষী লক্ষ্য নিয়ে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও স্থানীয় সরকার খাতকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। দেশের বিপর্যস্ত অর্থনৈতিক অবস্থা থেকে উত্তরণ, বৈশ্বিক চাপ মোকাবিলা, দীর্ঘদিনের উচ্চ মূল্যস্ফীতি, জ্বালানিসংকট, বিনিয়োগে স্থবিরতা, বৈদেশিক মুদ্রার রিজার্ভে ভারসাম্য আনয়ন, সংস্কার কার্যক্রম চালিয়ে নেওয়া এবং দুর্বল আর্থিক খাতের চ্যালেঞ্জ সামলাতে বিভিন্ন খাতে চলমান সংস্কার অব্যাহত রাখার পরিকল্পনা নেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized BY LatestNews