বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
প্রতিদিন ডেস্কঃ
চলতি এপ্রিলে দেশে ৩ বিলিয়ন বা ৩০০ কোটি ডলারের বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা।
বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, এ মাসের ২৯ দিনে দেশে মোট রেমিট্যান্স এসেছে ৩০০ কোটি ২০ লাখ ডলার। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ১০ কোটি ৩৫ লাখ ডলার রেমিট্যান্স।
বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
কেন্দ্রীয় ব্যাংকের এই মুখপাত্র জানান, চলতি এপ্রিলের প্রথম ২৯ দিনে দেশে মোট ৩০০ কোটি ২০ লাখ বা ৩ দশমিক ০০২ মিলিয়ন ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। এরমধ্যে শুধু ২৯ এপ্রিলেই ৯৪ কোটি ডলার রেমিট্যান্স এসেছে। যেখানে গত বছরের একই সময়ে (এপ্রিল, ২০২৫) দেশে রেমিট্যান্স এসেছিল ২৬০ কোটি ৮০ লাখ ডলার।
এর আগে মার্চে দেশের ইতিহাসের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ রেমিট্যান্স আসে।