1. pratidinbangladesh007@gmail.com : দৈনিক প্রতিদিন বাংলাদেশ : দৈনিক প্রতিদিন বাংলাদেশ
  2. info@www.doynikpratidinbangladesh.com : দৈনিক প্রতিদিন বাংলাদেশ : দৈনিক প্রতিদিন বাংলাদেশ
সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
বিজ্ঞাপন :
🖋️ দৈনিক প্রতিদিন বাংলাদেশে সাংবাদিক নিয়োগ চলছে দেশজুড়ে প্রতিনিধি ও সংবাদকর্মী নিয়োগ দিচ্ছে দৈনিক প্রতিদিন বাংলাদেশ। সাংবাদিকতায় আগ্রহী, দায়িত্বশীল ও সংবাদ সংগ্রহে দক্ষ প্রার্থীদের আবেদন আহ্বান করা হচ্ছে। ✅ জেলা / উপজেলা প্রতিনিধি ✅ ক্যাম্পাস প্রতিনিধি ✅ অনলাইন নিউজ রিপোর্টার

৩০০ আসনে এনসিপির ১৪৮৪ মনোনয়ন ফরম বিক্রি

Reporter Name
  • সংবাদ প্রকাশের সময় : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ১৯৪ বার পঠিত

প্রতিদিন ডেস্কঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৩০০ আসনের বিপরীতে ১৪৮৪টি মনোনয়ন ফরম বিক্রি করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

রবিবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ কনভেনশন হলে এক সংবাদ সম্মেলনে দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এই তথ্য জানান।

এসময় নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘দেশব্যাপী ১০টি বিভাগ অনুযায়ী মনোনয়নপ্রত্যাশীদের পৃথকভাবে মতবিনিময় করা হচ্ছে। তাদের সবাইকে পর্যায়ক্রমে এই মতবিনিময়ে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হবে।

তিনি আরও বলেন, ‘দেশ বদলাবে নতুন নেতৃত্বে এই স্লোগানকে ধারণ করে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনয়ন প্রত্যাশীদের সাথে মতবিনিময়ের আয়োজন করেছে। আজ সকাল ৯টা থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। প্রতিদিন রাত ৯ টা পর্যন্ত চলবে। দুইদিনব্যাপী এই মতবিনিময় অনুষ্ঠান শেষ হবে আগামী ২৪ নভেম্বর।

রাজধানীর শাহবাগে অবস্থিত হোটেল ইন্টারকন্টিনেন্টালের বিপরীত পাশের শহীদ আবু সাঈদ কনভেনশন হলে এই মতবিনিময় অনুষ্ঠিত হবে। ’
‘মতবিনিময়ের মাধ্যমে মনোনয়নপ্রার্থীদের যোগ্যতা, দক্ষতা, রাজনৈতিক দর্শন, সাংগঠনিক সক্ষমতা এবং জনগণের সঙ্গে তাদের সংযোগ- এসব বিষয়ের উপর ভিত্তি করে প্রার্থীদের মূল্যায়ন করা হবে। এই প্রক্রিয়ার মাধ্যমেই চূড়ান্ত প্রার্থী নির্বাচনের প্রাথমিক ধাপ সম্পন্ন করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সিনিয়র সদস্য সচিব ও নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি ডা. তাসনিম জারা, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মতবিনিময় সভার কো-অর্ডিনেটর আব্দুল্লাহ আল আমিন, ঢাকা বিভাগের সাংগঠনকি সম্পাদক সাইফুল্লাহ হায়দার, চট্টগ্রাম বিভাগের এস এম সুজা উদ্দিন, কুমিল্লা বিভাগের মো. আতাউল্লাহ, খুলনা বিভাগের ফরিদুল হক, রংপুর বিভাগের ড. আতিক মুজাহিদ, রাজশাহী বিভাগের ইমরান ইমন, সিলেট বিভাগের এহতেশাম হক, ময়মনসিংহ বিভাগের আশেকিন আলম, ফরিদপুর বিভাগের নিজাম উদ্দীন ও বরিশাল বিভাগের অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized BY LatestNews