বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন

বিজ্ঞাপন :
কোন পণ্য বা সেবার জন্য বিজ্ঞাপন তৈরি করতে চান? আপনি যদি বিজ্ঞাপন তৈরি করতে আগ্রহী হন সুযোগ আছে জয়েন করুন।
সংবাদ শিরোনাম
শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটির সভাপতি হতে ন্যূনতম যোগ্যতা স্নাতক পাস, পরিপত্র জারি সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহার হচ্ছে রোববার সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে মধ্য ইসরায়েলের ৩ স্থানে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি ইরানের নতুন সর্বোচ্চ নেতার ইরানে সরকার পতন হচ্ছে না, ‘হার মেনে নিয়েছে’ ইসরায়েল◾রয়টার্সের প্রতিবেদন ইরানে ‘আঘাতের মতো আর কিছু নেই’, যুদ্ধ ‘শিগগিরই’ শেষ হবে◾ট্রাম্প শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি হতে ‘শিক্ষাগত যোগ্যতা লাগবে না’ যাত্রা করছে অনেক চমকের সংসদ

স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনয়ন প্রস্তাব আহ্বান

প্রতিদিন ডেস্কঃ
স্বাধীনতা পুরস্কার-২০২৬’ এর জন্য মনোনয়ন প্রস্তাব আহ্বান করা হয়েছে। আগামী ১০ নভেম্বর পর্যন্ত এ প্রস্তাব পাঠানো যাবে।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখার উপসচিব এ, বি, এম, সাদিকুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ প্রস্তাব আহ্বান করা হয়।

মন্ত্রিপরিষদ বিভাগের ৪ সেপ্টেম্বরের চিঠির বরাত দিয়ে ১৮ সেপ্টেম্বর সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে জানানো হয়, ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ এর মনোনয়ন প্রদানের লক্ষ্যে মন্ত্রিপরিষদ বিভাগ হতে চাওয়া তথ্যাদি আগামী ১০ নভেম্বরের মধ্যে হার্ডকপি মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখায় এবং সফটকপি ই-মেইলে পাঠাতে হবে।

গত ৪ সেপ্টেম্বর মন্ত্রিপরিষদ বিভাগের প্রশাসনিক উন্নয়ন ও সমন্বয়-২ শাখার চিঠিতে বলা হয়, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ, বিজ্ঞান ও প্রযুক্তি, চিকিৎসা বিদ্যা, শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, ক্রীড়া, পল্লী উন্নয়ন, সমাজসেবা/জনসেবা, জনসংখ্যা নিয়ন্ত্রণ, জনপ্রশাসন, গবেষণা ও প্রশিক্ষণ এবং সরকার কর্তৃক নির্ধারিত অন্য যেকোন ক্ষেত্রসহ মোট ১৩টি ক্ষেত্রে ব্যক্তি, প্রতিষ্ঠান, গোষ্ঠী এবং সংস্থার গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৭৭ সাল থেকে সরকার এ পুরস্কার দিয়ে আসছে।

এরই ধারাবাহিকতায় মন্ত্রিপরিষদ বিভাগ ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’-এর মনোনয়ন প্রস্তাব আহ্বান করেছে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত