মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন

বিজ্ঞাপন :
কোন পণ্য বা সেবার জন্য বিজ্ঞাপন তৈরি করতে চান? আপনি যদি বিজ্ঞাপন তৈরি করতে আগ্রহী হন সুযোগ আছে জয়েন করুন।

স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক

আরমান হোসেন খান,চীফ রিপোর্টারঃ
স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বৃহস্পতিবার দুপুরে নিজের ফেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ তথ্য জানান।

পোস্টে আসিফ মাহমুদ বলেন, স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক। আজ উপদেষ্টা পরিষদ বৈঠকে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক উত্থাপিত এ সংক্রান্ত ৪টি আইনের সংশোধনী অনুমোদন করা হয়েছে।
এর আগে গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার আইন সংশোধন করে স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে আয়োজনের বিধান চালু করেছিল।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত