রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন

বিজ্ঞাপন :
কোন পণ্য বা সেবার জন্য বিজ্ঞাপন তৈরি করতে চান? আপনি যদি বিজ্ঞাপন তৈরি করতে আগ্রহী হন সুযোগ আছে জয়েন করুন।

সিটি নির্বাচনে দলীয় প্রতীক থাকছে কি না, সিদ্ধান্ত সরকারের কাছে◾ইসি

প্রতিদিন ডেস্কঃ
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে মেয়র পদে দলীয় প্রতীকে ভোট হবে কি না সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জাতীয় সংসদের ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।

নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, বর্তমান সংসদে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ফলে মেয়র পদে দলীয় প্রতীকের বিধান থাকবে নাকি বাদ যাবে তা মূলত সংসদের সিদ্ধান্তেই নির্ধারিত হবে।

রবিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য জানান

মেয়র পদে দলীয় মনোনয়নের বিধান (অর্ডিন্যান্স) প্রসঙ্গে তিনি বলেন, আমার জানামতে, অর্ডিন্যান্সের মাধ্যমে মেয়র প্রার্থী পদে দলীয় মনোনয়নের বিষয়টি বাদ দেওয়া হয়েছে।

এখন সংসদ বসবে। সংসদ বসার পর যদি এই বিল বা অর্ডিন্যান্স রেটিফাই (অনুমোদন) হয়, তবে সে অনুযায়ী নির্বাচন হবে। আর যদি পরিবর্তন হয়ে আগের অবস্থায় ফিরে যায়, তবে পরিস্থিতি ভিন্ন হবে। আমরা মূলত সংসদ অধিবেশনের সিদ্ধান্তের দিকেই তাকিয়ে আছি।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত