বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন

বিজ্ঞাপন :
কোন পণ্য বা সেবার জন্য বিজ্ঞাপন তৈরি করতে চান? আপনি যদি বিজ্ঞাপন তৈরি করতে আগ্রহী হন সুযোগ আছে জয়েন করুন।

রোজার আগেই নিত্যপণ্যের বাজার পুরোনো চেহারায়

প্রতিদিন ডেস্কঃ
রোজা সামনে রেখে নিত্যপণ্যের বাজারে সেই পুরোনো চিত্র। বিশেষ করে অস্বাভাবিক দাম বেড়েছে বেগুন, লেবু ও কলার। দাম বাড়ার তালিকায় রয়েছে শসা, কাঁচামরিচসহ আরও কয়েকটি পণ্য। রাজধানীর পাশাপাশি দেশের অন্য জেলা শহরের বাজারেও একই পরিস্থিতি দেখা যাচ্ছে।

ক্রেতাদের অভিযোগ, গত বছর অন্তর্বর্তী সরকারের সময় দাম কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও নতুন সরকার দায়িত্ব নেওয়ার শুরুতেই ব্যবসায়ীরা পুরোনো কৌশল খুঁজছেন। নির্বাচনের কারণে যথাযথ বাজার তদারকি না থাকায় এ অবস্থা তৈরি হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। নতুন সরকার দ্রুত বাজার নিয়ন্ত্রণে কঠোর না হলে পরিস্থিতি আয়ত্তের বাইরে চলে যেতে পারে। তবে বিক্রেতাদের দাবি, চাহিদা অনুযায়ী কিছু পণ্যের সরবরাহে টান আছে। যার প্রভাব পড়েছে দামে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত