সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন

বিজ্ঞাপন :
কোন পণ্য বা সেবার জন্য বিজ্ঞাপন তৈরি করতে চান? আপনি যদি বিজ্ঞাপন তৈরি করতে আগ্রহী হন সুযোগ আছে জয়েন করুন।
সংবাদ শিরোনাম
জ্বালানি বাজারে অস্থিরতা বাড়ছে, দুই দিনের গ্যাস মজুদ আছে যুক্তরাজ্যে ইরান ইস্যুতে পেন্টাগনের তহবিল আটকে দেওয়ার হুমকি ডেমোক্র্যাটদের দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে ওসমান হাদির হত্যাকারীদের ইরানে ঝরছে ‘কালো তেলমিশ্রিত’ বৃষ্টি নেতানিয়াহুর সঙ্গে আমিরাতের প্রেসিডেন্টের বিরল ফোনালাপ ‘ড্রোন হামলা ইস্যুতে’ ইরান থেকে কূটনীতিকদের ফিরিয়ে নিচ্ছে আজারবাইজান আল আকসা মসজিদে জুমার নামাজে নিষেধাজ্ঞা দিল ইসরায়েল ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে বন্দর ব্যবহারের সুযোগ দেওয়ার অভিযোগ, যা বললো ভারত উপদেষ্টা ও প্রতিমন্ত্রীদের দপ্তর পুনর্বন্টন যুদ্ধ বন্ধ করার যে উপায় বলে দিল ইরান

রাজধানীর বাজারে কিছুটা স্বস্তি, কমেছে সবজির দাম

প্রতিদিন ডেস্কঃ
শীতকালীন সবজিতে ভরপুর রাজধানীর কাঁচাবাজারগুলো। সপ্তাহের ব্যবধানে কিছুটা কমেছে সবজির দাম। সরবরাহ ভালো থাকায় সব ধরনের সবজির দাম কেজিতে কমেছে ১০ থেকে ৪০ টাকা। একই সঙ্গে কাঁচা মরিচ কেজিতে কমেছে ৪০ টাকা।

তবে বাজারগুলোতে কেজিতে ১০ টাকা বেড়েছে ব্রয়লার মুরগির দাম।
শুক্রবার রাজধানীর শেওড়াপাড়া ও আগারগাঁও বাজারে এমন চিত্র দেখা গেছে। এসব বাজারে শীতকালীন সবজি দাম সপ্তাহ ব্যবধানে কেজিতে ১০ থেকে ৪০ টাকা কমেছে। শিম কেজিতে ২০ টাকা কমে প্রকারভেদে ৪০ থেকে ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বাজারগুলোতে টমেটো কেজিতে ৪০ টাকা কমে ৬০ থেকে ৮০ টাকা, দেশি গাজর ৪০ টাকা, মূলা কেজিতে ৩০ থেকে ৪০ টাকা, শালগম ৬০ টাকা, ফুলকপি প্রতি পিস ১০ থেকে ২০ টাকা কমে ৩০ থেকে ৪০ টাকা, বাঁধাকপি ৪০ টাকা এবং লাউ ৬০ থেকে ৭০ টাকা পিস বিক্রি হচ্ছে।
গ্রীষ্মকালীন সবজি বরবটি ১৪০ টাকা, বেগুন প্রকারভেদে ৬০ থেকে ১০০ টাকা, কচুর লতি ৮০ থেকে ১০০ টাকা, করলা ৭০ থেকে ৮০ টাকা, ঢেঁড়স ১৪০ টাকা, কচুরমুখী ১০০ থেকে ১২০ টাকা এবং ধুন্দল ৮০ থেকে ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এসব বাজারে কাঁচামরিচ কেজিতে ৪০ টাকা কমে ১০০ থেকে ১২০ দরে বিক্রি হচ্ছে। পেঁপে ৪০ টাকা, মিষ্টি কুমড়া ৪০ টাকা, দেশি শসা কেজিতে ২০ টাকা কমে ১০০ টাকা এবং খিরা ৮০ টাকা কেজি দরে বিক্রি করতে দেখা গেছে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত