1. pratidinbangladesh007@gmail.com : দৈনিক প্রতিদিন বাংলাদেশ : দৈনিক প্রতিদিন বাংলাদেশ
  2. info@www.doynikpratidinbangladesh.com : দৈনিক প্রতিদিন বাংলাদেশ : দৈনিক প্রতিদিন বাংলাদেশ
সোমবার, ১৮ মে ২০২৬, ১২:০০ অপরাহ্ন
বিজ্ঞাপন :
🖋️ দৈনিক প্রতিদিন বাংলাদেশে সাংবাদিক নিয়োগ চলছে দেশজুড়ে প্রতিনিধি ও সংবাদকর্মী নিয়োগ দিচ্ছে দৈনিক প্রতিদিন বাংলাদেশ। সাংবাদিকতায় আগ্রহী, দায়িত্বশীল ও সংবাদ সংগ্রহে দক্ষ প্রার্থীদের আবেদন আহ্বান করা হচ্ছে। ✅ জেলা / উপজেলা প্রতিনিধি ✅ ক্যাম্পাস প্রতিনিধি ✅ অনলাইন নিউজ রিপোর্টার

মার্কিন হামলার আশঙ্কায় কিউবার মানুষ

Reporter Name
  • সংবাদ প্রকাশের সময় : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ১ বার পঠিত

প্রতিদিন ডেস্কঃ
দীর্ঘদিন ধরে মার্কিন অবরোধ ও এর ফলে সৃষ্ট অর্থনৈতিক সংকটের কারণে কিউবার সাধারণ মানুষের দৈনন্দিন জীবন বিপর্যস্ত হয়ে উঠেছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের জ্বালানি অবরোধের কারণে রাজধানী হাভানায় প্রতিনিয়ত ঘটছে ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়। সিএনএনের খবর জানাচ্ছে, এমনকি তাদের অফিসেও দিনে একাধিকবার লোডশেডিংয়ের ঘটনা ঘটছে।

খবরে বলা হচ্ছে, দীর্ঘদিন ধরে মার্কিন সামরিক হামলার আশঙ্কায় থাকা কিউবানরা এখন মনে করছেন, যে কোনো মুহূর্তে সত্যি সত্যিই সরাসরি আগ্রাসন চালাতে পারে যুক্তরাষ্ট্র। সম্প্রতি মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর পরিচালক জন র্যা টক্লিফের আকস্মিক হাভানা সফর এই উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে।

র‍্যাটক্লিফ হাভানা ছাড়ার পর খবর ছড়িয়ে পড়ে, মার্কিন প্রসিকিউটররা কিউবার সাবেক প্রেসিডেন্ট ও বিপ্লবী নেতা রাউল কাস্ত্রোর বিরুদ্ধে অভিযোগ গঠনের প্রস্তুতি নিচ্ছেন।

এই গুঞ্জনে কিউবা সরকারের পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া জানানো হয়েছে। এমনকি কয়েকজন কর্মকর্তা সিএনএনকে জানিয়েছেন, কাস্ত্রোর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হলে সব ধরনের আলোচনা বন্ধ হয়ে যাবে এবং পরিস্থিতি সরাসরি যুদ্ধের দিকে মোড় নেবে।

এদিকে দ্বীপরাষ্ট্রটির অভ্যন্তরীণ পরিস্থিতি দিন দিন আরও শোচনীয় হয়ে উঠছে। ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় ফ্রিজে খাবার পচে যাচ্ছে, হাসপাতালগুলোতে মিলছে না জরুরি ওষুধ, আর রাস্তার মোড়ে মোড়ে জমে উঠছে আবর্জনার স্তূপ। এই সপ্তাহেই কিউবার জ্বালানি মজুত সম্পূর্ণ শেষ হয়ে গেছে এবং নতুন নিষেধাজ্ঞার কারণে পণ্যবাহী জাহাজ আসাও বন্ধ রয়েছে। ফলে সামনে খাদ্য সংকট আরও তীব্র রূপ নেবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized BY LatestNews