1. pratidinbangladesh007@gmail.com : দৈনিক প্রতিদিন বাংলাদেশ : দৈনিক প্রতিদিন বাংলাদেশ
  2. info@www.doynikpratidinbangladesh.com : দৈনিক প্রতিদিন বাংলাদেশ : দৈনিক প্রতিদিন বাংলাদেশ
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
বিজ্ঞাপন :
🖋️ দৈনিক প্রতিদিন বাংলাদেশে সাংবাদিক নিয়োগ চলছে দেশজুড়ে প্রতিনিধি ও সংবাদকর্মী নিয়োগ দিচ্ছে দৈনিক প্রতিদিন বাংলাদেশ। সাংবাদিকতায় আগ্রহী, দায়িত্বশীল ও সংবাদ সংগ্রহে দক্ষ প্রার্থীদের আবেদন আহ্বান করা হচ্ছে। ✅ জেলা / উপজেলা প্রতিনিধি ✅ ক্যাম্পাস প্রতিনিধি ✅ অনলাইন নিউজ রিপোর্টার

মার্কিন পররাষ্ট্র দপ্তরে এবার কোটা আন্দোলন ইস্যু

Reporter Name
  • সংবাদ প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
  • ৪৯৪ বার পঠিত

বিশেষ প্রতিবেদকঃ
বাংলাদেশে চলমান কোটা সংস্কার আন্দোলনে উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে অবগত আছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি পর্যবেক্ষণে রেখেছে। এমনটি জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। সোমবার (১৫ জুলাই) মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এর আগেও বিভিন্ন সময় মার্কিন পররাষ্ট্র দপ্তরে বাংলাদেশে সংঘটিত আন্দোলন, নির্বাচন, মানবাধিকার বা ড. মুহাম্মদ ইউনূস ইস্যু নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। সেসবের জবাবে দপ্তরের মুখপাত্র যুক্তরাষ্ট্রের অবস্থান সাংবাদিকদের জানিয়েছেন।

সোমবারের ব্রিফিংয়ে করা প্রশ্নে বলা হয়, বাংলাদেশে সরকারি চাকরিতে মেধাভিত্তিক পদ্ধতির পক্ষে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। তারা কোটা বাতিলের দাবিতে কয়েক দিন ধরে বিক্ষোভ করছেন। কিন্তু সরকারের উচ্চ পর্যায় থেকে প্রতিবাদকারীদের হুমকি দেওয়ার পরই ছাত্রলীগ মাঠে নামে। তারা বিক্ষোভকারীদের ওপর হামলা করছে। এতে এ পর্যন্ত প্রায় ৫০০ শিক্ষার্থী আহত হয়েছেন। বাংলাদেশে চলমান এই পরিস্থিতি বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান কী?

জবাবে মিলার বলেন, ঢাকা ও আশপাশে ব্যাপক ছাত্র বিক্ষোভের বিষয়ে আমরা জেনেছি এবং পর্যবেক্ষণ করছি। মতপ্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশ যে কোনো বিকাশমান গণতন্ত্রের অপরিহার্য শর্ত। আমরা শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের ওপর যে কোনো সহিংসতার নিন্দা করি। যারা এই সহিংসতার শিকার হয়েছেন তাদের নিয়ে আমরা উদ্বিগ্ন।

কোটা আন্দোলকারীদের ওপর হামলায় অ্যামনেস্টির বিবৃতি
এ বক্তব্যে তিনি শত শত আন্দোলনকারী আহত এবং দুজন নিহতের কথা বলেন। কিন্তু তিনি কীভাবে নিহতের বিষয়টি নিশ্চিত হলেন সে ব্যাপারে কোনো সূত্র উল্লেখ করেননি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized BY LatestNews