1. pratidinbangladesh007@gmail.com : দৈনিক প্রতিদিন বাংলাদেশ : দৈনিক প্রতিদিন বাংলাদেশ
  2. info@www.doynikpratidinbangladesh.com : দৈনিক প্রতিদিন বাংলাদেশ : দৈনিক প্রতিদিন বাংলাদেশ
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
বিজ্ঞাপন :
🖋️ দৈনিক প্রতিদিন বাংলাদেশে সাংবাদিক নিয়োগ চলছে দেশজুড়ে প্রতিনিধি ও সংবাদকর্মী নিয়োগ দিচ্ছে দৈনিক প্রতিদিন বাংলাদেশ। সাংবাদিকতায় আগ্রহী, দায়িত্বশীল ও সংবাদ সংগ্রহে দক্ষ প্রার্থীদের আবেদন আহ্বান করা হচ্ছে। ✅ জেলা / উপজেলা প্রতিনিধি ✅ ক্যাম্পাস প্রতিনিধি ✅ অনলাইন নিউজ রিপোর্টার

বিএনপির নেতাকর্মীসহ জামিন পেলেন ২২০০ জন

Reporter Name
  • সংবাদ প্রকাশের সময় : বুধবার, ৭ আগস্ট, ২০২৪
  • ৩৭৭ বার পঠিত

প্রতিদিন ডেস্কঃ
কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে বিভিন্ন মামলায় গ্রেপ্তার বিএনপি, জামায়াতে ইসলামীর নেতাকর্মী এবং শিক্ষার্থীসহ ২ হাজার ২০০ মানুষকে জামিন দিয়েছেন আদালত। মঙ্গলবার (৬ আগস্ট) ঢাকার বিচারিক আদালত তাদের জামিন দেন।

তবে এদিন শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী বা পুলিশের পক্ষ থেকে কেউ অংশ নেননি।

বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী, নজরুল ইসলাম খান, রুহুল কবির রিজভী, সুলতান সালাউদ্দিন টুকু, শহীদ উদ্দিন অ্যানি, শামসুর রহমান শিমুল, সাইফুল ইসলাম নীরব প্রমুখ জামিন পেয়েছেন। দুর্নীতির মামলায় জামিন পেয়েছেন বিএনপি নেতা গিয়াস উদ্দিন আল মামুন।

একইসঙ্গে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, তারেক রহমানও জামিন পেয়েছেন। এছাড়া বনানীর সেতু ভবনে হামলা মামলায় জামিনে মুক্ত হয়েছেন আন্দালিব রহমান পার্থ। জামিন পেয়েছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আসিফ মাহতাব।

এছাড়া জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, ডা. আব্দুল্লাহ মো. আবু তাহের, রাশেদুল ইসলামসহ আরো অনেকে জামিন পেয়েছেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized BY LatestNews