বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন

বিজ্ঞাপন :
কোন পণ্য বা সেবার জন্য বিজ্ঞাপন তৈরি করতে চান? আপনি যদি বিজ্ঞাপন তৈরি করতে আগ্রহী হন সুযোগ আছে জয়েন করুন।
সংবাদ শিরোনাম
শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটির সভাপতি হতে ন্যূনতম যোগ্যতা স্নাতক পাস, পরিপত্র জারি সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহার হচ্ছে রোববার সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে মধ্য ইসরায়েলের ৩ স্থানে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি ইরানের নতুন সর্বোচ্চ নেতার ইরানে সরকার পতন হচ্ছে না, ‘হার মেনে নিয়েছে’ ইসরায়েল◾রয়টার্সের প্রতিবেদন ইরানে ‘আঘাতের মতো আর কিছু নেই’, যুদ্ধ ‘শিগগিরই’ শেষ হবে◾ট্রাম্প শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি হতে ‘শিক্ষাগত যোগ্যতা লাগবে না’ যাত্রা করছে অনেক চমকের সংসদ

পূজায় সারা দেশে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে : র‍্যাব ডিজি

প্রতিদিন ডেস্কঃ
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে রাজধানী ঢাকাসহ সারা দেশে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাব মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত আইজিপি এ কে এম শহিদুর রহমান।

সোমবার বিকেলে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে পূজামণ্ডপের নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি এ কথা বলেন।

র‍্যাবের ডিজি বলেন, পূজামণ্ডপে টহল দল মোতায়েন রয়েছে, পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা সদস্য ও সাইবার টিম অনলাইনে সার্বক্ষণিক নজরদারি করছে। যাতে কেউ গুজব ছড়িয়ে উৎসবের পরিবেশ নষ্ট করতে না পারে।

তিনি বলেন, আমরা আশা করছি যে, এবারের পূজা সুন্দর ও নির্বিঘ্নভাবে সম্পন্ন হবে। র‍্যাবের ১৫টি ব্যাটালিয়ন সারা দেশে পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয়ে নিরাপত্তা দিচ্ছে। যদি কোনো তথ্য আসে, যাচাইয়ের সুযোগ দিতে হবে। মিথ্যা হলে গুজবকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, আর সত্য হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত