1. pratidinbangladesh007@gmail.com : দৈনিক প্রতিদিন বাংলাদেশ : দৈনিক প্রতিদিন বাংলাদেশ
  2. info@www.doynikpratidinbangladesh.com : দৈনিক প্রতিদিন বাংলাদেশ : দৈনিক প্রতিদিন বাংলাদেশ
সোমবার, ২৫ মে ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
বিজ্ঞাপন :
🖋️ দৈনিক প্রতিদিন বাংলাদেশে সাংবাদিক নিয়োগ চলছে দেশজুড়ে প্রতিনিধি ও সংবাদকর্মী নিয়োগ দিচ্ছে দৈনিক প্রতিদিন বাংলাদেশ। সাংবাদিকতায় আগ্রহী, দায়িত্বশীল ও সংবাদ সংগ্রহে দক্ষ প্রার্থীদের আবেদন আহ্বান করা হচ্ছে। ✅ জেলা / উপজেলা প্রতিনিধি ✅ ক্যাম্পাস প্রতিনিধি ✅ অনলাইন নিউজ রিপোর্টার

পুঠিয়ায় কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Reporter Name
  • সংবাদ প্রকাশের সময় : সোমবার, ২৪ জুন, ২০২৪
  • ৬৩৯ বার পঠিত

ইফতেখার উদ্দিন,রাজশাহী প্রতিনিধিঃ
রাজশাহীর পুঠিয়ায় জান্নাতুল আরাবী (১৮) নামে এক কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার (২৩ জুন) সকালে উপজেলার মধ্য তেলিপাড়া এলাকায় নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি আত্মহত্যা করেছেন বলে জানান পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান।

জান্নাতুল আরাবী ওয়াজুল ইসলামের মেয়ে ও বিড়ালদহ কলেজের ইন্টারমিডিয়েট দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

তার বাবা ওয়াজুল ইসলাম জানান, শনিবার রাতে সবাই খাবার শেষে ঘুমাতে যাই। রবিবার সকালে মেয়ের ঘরের দরজা বন্ধ দেখে তাকে ডাকাডাকি করা হয়। সাড়া না পেয়ে দরজা ভাঙলে ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে মৃত অবস্থায় তাকে ঝুলে থাকতে দেখা যায়।

তিনি জানান, পরে পুলিশকে খবর দিলে তারা এসে লাশ নামায়। তবে কী কারণে মেয়ে আত্মহত্যা করেছে, তা বুঝতে পারছি না।

পুঠিয়া থানার ওসি সাইদুর রহমান বলেন, নিজের ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে মেয়েটি। তবে তার আত্মহত্যার কারণ জানা যায়নি। মৃত্যুর আগে সে তার ফেসবুক আইডির সবকিছু ডিলিট করে দেয়। এছাড়া একটি সুইসাইড নোট আমরা পেয়েছি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized BY LatestNews