1. pratidinbangladesh007@gmail.com : দৈনিক প্রতিদিন বাংলাদেশ : দৈনিক প্রতিদিন বাংলাদেশ
  2. info@www.doynikpratidinbangladesh.com : দৈনিক প্রতিদিন বাংলাদেশ : দৈনিক প্রতিদিন বাংলাদেশ
বুধবার, ২৭ মে ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
বিজ্ঞাপন :
🖋️ দৈনিক প্রতিদিন বাংলাদেশে সাংবাদিক নিয়োগ চলছে দেশজুড়ে প্রতিনিধি ও সংবাদকর্মী নিয়োগ দিচ্ছে দৈনিক প্রতিদিন বাংলাদেশ। সাংবাদিকতায় আগ্রহী, দায়িত্বশীল ও সংবাদ সংগ্রহে দক্ষ প্রার্থীদের আবেদন আহ্বান করা হচ্ছে। ✅ জেলা / উপজেলা প্রতিনিধি ✅ ক্যাম্পাস প্রতিনিধি ✅ অনলাইন নিউজ রিপোর্টার

নির্বাচনের জন্য দুটি সম্ভাব্য সময়সূচি রয়েছে: প্রধান উপদেষ্টা

Reporter Name
  • সংবাদ প্রকাশের সময় : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
  • ৫৫৫ বার পঠিত

প্রতিদিন ডেস্কঃ
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দুটি সম্ভাব্য সময়সূচি বিবেচনায় রয়েছে- ২০২৫ সালের ডিসেম্বর অথবা ২০২৬ সালের মাঝামাঝি। তবে নির্বাচন কবে অনুষ্ঠিত হবে, তা জনগণ কতটা সংস্কার চায় তার ওপর নির্ভর করবে।

শনিবার (৩ জানুয়ারি) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যুক্তরাজ্যের এমপি রুপা হকের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রুপা হক নির্বাচনের সম্ভাব্য তারিখ জানতে চাইলে ড. ইউনূস জানান, আগামী নির্বাচন সম্পূর্ণ স্বাধীন ও সুষ্ঠু হবে।

তিনি আরো বলেন, গত তিনটি নির্বাচনে জনগণ সঠিকভাবে ভোট দিতে পারেনি। সেই সময়কার সংসদ, এমপি এবং স্পিকার সবই ছিল ভুয়া। প্রধান উপদেষ্টা আশ্বাস দেন যে, অন্তর্বর্তী সরকারের অধীনে দেশের রাজনৈতিক সংস্কারে জনগণের চাহিদা অনুযায়ী উদ্যোগ নেওয়া হবে। অধ্যাপক ইউনূস বলেন, গোটা দেশ এখন তাদের কণ্ঠস্বর ফিরে পেয়েছে, তাদের কণ্ঠ জোরপূর্বক কেড়ে নেয়া হয়েছিল।

রুপা হক আগামী সাধারণ নির্বাচনের অস্থায়ী তারিখ, বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন সংস্কার উদ্যোগ এবং রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ প্রক্রিয়া সম্পর্কে খোঁজখবর নেন। তিনি বলেন, বাংলাদেশ দেখে সত্যিই আমি উৎসাহিত। আগামী সাধারণ নির্বাচন দেখতে বাংলাদেশে ফিরে আসার ইচ্ছা প্রকাশ করেন তিনি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized BY LatestNews