1. pratidinbangladesh007@gmail.com : দৈনিক প্রতিদিন বাংলাদেশ : দৈনিক প্রতিদিন বাংলাদেশ
  2. info@www.doynikpratidinbangladesh.com : দৈনিক প্রতিদিন বাংলাদেশ : দৈনিক প্রতিদিন বাংলাদেশ
বুধবার, ২৭ মে ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
বিজ্ঞাপন :
🖋️ দৈনিক প্রতিদিন বাংলাদেশে সাংবাদিক নিয়োগ চলছে দেশজুড়ে প্রতিনিধি ও সংবাদকর্মী নিয়োগ দিচ্ছে দৈনিক প্রতিদিন বাংলাদেশ। সাংবাদিকতায় আগ্রহী, দায়িত্বশীল ও সংবাদ সংগ্রহে দক্ষ প্রার্থীদের আবেদন আহ্বান করা হচ্ছে। ✅ জেলা / উপজেলা প্রতিনিধি ✅ ক্যাম্পাস প্রতিনিধি ✅ অনলাইন নিউজ রিপোর্টার

চলতি সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ◾সিইসি

Reporter Name
  • সংবাদ প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৯ বার পঠিত

প্রতিদিন ডেস্কঃ
ত্রয়োদশ ‎জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল চলতি সপ্তাহে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।

মঙ্গলবার দুপুরে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রধান বিচারপতির সাথে সাক্ষাতের বিষয়ে সিইসি বলেন, ‘প্রধান বিচারপতির সাথে সৌজন্য সাক্ষাৎ করতে এসেছি। উনি এ মাসে অবসরে যাবেন।

আমরা এক সাথে কাজ করেছি। সে জন্যে ওনার সাথে বিদায়ী সাক্ষাৎ করতে এসছি। ’
তিনি বলেন, ‘ওনারা ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটি (নির্বাচনি অনুসন্ধান কমিটি) ডিপ্লয়
করবেন। আমাদের তফসিল ঘোষণার সাথে সাথে এই কাজটা যাতে উনি ত্বরান্বিত করেন সে বিষয়ে উনাকে অনুরোধ জানিয়েছি।

তিনি যথাযথ ব্যবস্থা নিচ্ছেন এবং নিবেন, কোনো অসুবিধা হবে না বলে তিনি আশ্বাস্ত করেছেন। ’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মামলা নিয়ে প্রধান বিচারপতির সাথে কোনো কথা হয়নি। ’
এর আগে মঙ্গলবার দুপুর ১টা ৩৫ মিটিটের দিকে প্রধান বিচারপতির সাথে সাক্ষাৎ করতে প্রধান নির্বাচন কমিশনার সুপ্রিম কোর্টে যান। এ সময় সিইসিকে সুপ্রিম কোর্টে স্বাগত জানান রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী।

এরপর দুপুর ২ টা ৫ মিনিটের দিকে প্রধান বিচারপতির সাথে সিইসির বৈঠক শুরু হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized BY LatestNews