1. pratidinbangladesh007@gmail.com : দৈনিক প্রতিদিন বাংলাদেশ : দৈনিক প্রতিদিন বাংলাদেশ
  2. info@www.doynikpratidinbangladesh.com : দৈনিক প্রতিদিন বাংলাদেশ : দৈনিক প্রতিদিন বাংলাদেশ
সোমবার, ২৫ মে ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
বিজ্ঞাপন :
🖋️ দৈনিক প্রতিদিন বাংলাদেশে সাংবাদিক নিয়োগ চলছে দেশজুড়ে প্রতিনিধি ও সংবাদকর্মী নিয়োগ দিচ্ছে দৈনিক প্রতিদিন বাংলাদেশ। সাংবাদিকতায় আগ্রহী, দায়িত্বশীল ও সংবাদ সংগ্রহে দক্ষ প্রার্থীদের আবেদন আহ্বান করা হচ্ছে। ✅ জেলা / উপজেলা প্রতিনিধি ✅ ক্যাম্পাস প্রতিনিধি ✅ অনলাইন নিউজ রিপোর্টার

গাজীপুরে সাংবাদিক হত্যা মামলায় ৭ আসামি রিমান্ডে

Reporter Name
  • সংবাদ প্রকাশের সময় : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ৩৪০ বার পঠিত

প্রতিদিন ডেস্কঃ
গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা মামলায় গ্রেফতার সাত আসামিকে ২ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।
আজ শনিবার গাজীপুর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলমগীর আল মামুনের আদালতে তাদের হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত শুনানি শেষে প্রত্যেকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে এবং পুলিশি হেফাজতে নিতে নির্দেশ দিয়েছে।

এর আগে আজ দুপুরে প্রেস ব্রিফিংয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার ড. মো. নাজমুল করিম খান জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে তুহিন হত্যাকাণ্ডে সরাসরি আটজনের সম্পৃক্ততার প্রমাণ মিলেছে।

এর মধ্যে সাতজনকে গ্রেফতার করা হয়েছে।
কমিশনার বলেন, ‘হানিট্র্যাপ চক্রের সদস্যদের অপকর্মের ভিডিও করার কারণেই তুহিনকে হত্যা করা হয়েছে। অতি দ্রুত তাদের বিচার নিশ্চিত করা হবে। ’

গ্রেফতাররা হলেন প্রধান আসামি কেটু মিজান (১৫টি মামলা), কেটু মিজানের স্ত্রী পারুল আক্তার ওরফে গোলাপি (হানিট্র্যাপ কার্যক্রমে জড়িত), আল আমিন (২টি মামলা), স্বাধীন (২টি মামলা), শাহজালাল (৮টি মামলা), ফয়সাল হাসান, সাব্বির (২টি মামলা) এবং সর্বশেষ গ্রেফতার শহিদুল।

জিএমপি কমিশনার আরও বলেন, ‘আমরা আসামিদের গ্রেফতার করেছি, হত্যার অস্ত্র উদ্ধার করেছি, সিসিটিভি ফুটেজ ও অধিকাংশ প্রমাণ আমাদের হাতে রয়েছে। যত দ্রুত সম্ভব চার্জশিট দেওয়া হবে। ভিডিওগুলো ফরেনসিক পরীক্ষায় পাঠানো হয়েছে। ’

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized BY LatestNews