1. pratidinbangladesh007@gmail.com : দৈনিক প্রতিদিন বাংলাদেশ : দৈনিক প্রতিদিন বাংলাদেশ
  2. info@www.doynikpratidinbangladesh.com : দৈনিক প্রতিদিন বাংলাদেশ : দৈনিক প্রতিদিন বাংলাদেশ
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
বিজ্ঞাপন :
🖋️ দৈনিক প্রতিদিন বাংলাদেশে সাংবাদিক নিয়োগ চলছে দেশজুড়ে প্রতিনিধি ও সংবাদকর্মী নিয়োগ দিচ্ছে দৈনিক প্রতিদিন বাংলাদেশ। সাংবাদিকতায় আগ্রহী, দায়িত্বশীল ও সংবাদ সংগ্রহে দক্ষ প্রার্থীদের আবেদন আহ্বান করা হচ্ছে। ✅ জেলা / উপজেলা প্রতিনিধি ✅ ক্যাম্পাস প্রতিনিধি ✅ অনলাইন নিউজ রিপোর্টার

কৃষিতে ভর্তুকি কমানোর সমালোচনা সংসদে

Reporter Name
  • সংবাদ প্রকাশের সময় : শুক্রবার, ১৪ জুন, ২০২৪
  • ৪০৭ বার পঠিত

প্রতিদিন ডেস্কঃ
প্রস্তাবিত বাজেটে কৃষি খাতে বরাদ্দ কমানোর সমালোচনা করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য নাসের শাহরিয়ার জাহেদী। তিনি বলেছেন, কৃষিনির্ভর দেশে কীভাবে অর্থমন্ত্রী ভর্তুকি কমালেন, এর কোনো যুক্তি নেই।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন নাসের শাহরিয়ার জাহেদী।

এই সংসদ সদস্য বলেন, মূল্যস্ফীতির জন্য ৭৩৯টি দ্রব্যমূল্যকে বিবেচনা করা হয়। তার মধ্যে ৫০০-এর বেশি হচ্ছে কৃষিজাত পণ্য। মূল্যস্ফীতি কমাতে হলে কৃষির উৎপাদন বাড়াতে হবে। কৃষককে ভর্তুকি দিতে হবে। অত্যন্ত দুঃখজনক, কৃষিতে ৩২ দশমিক ৭ শতাংশ ভর্তুকি কমিয়ে দেওয়া হয়েছে। চলতি অর্থবছরে যে বরাদ্দ ছিল, তা রাখার দাবি জানান তিনি।

বাজেটের বরাদ্দ করা অর্থ যথাযথ ব্যবহার না করলে জনগণ সুফল পাবে না বলে উল্লেখ করে সরকারি দলের সংসদ সদস্য আলাউদ্দিন আহম্মদ চৌধুরী বলেন, সরকারি ক্রয়নীতি তথা পিপিআরের সংশোধনের সময় এসেছে। এটাকে যথাযথভাবে সংশোধন করে যথাযথভাবে সমন্বয় করে সরকারের টাকা অপচয়ের পথ বন্ধ করার জন্য তিনি অর্থমন্ত্রীর প্রতি আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized BY LatestNews