1. pratidinbangladesh007@gmail.com : দৈনিক প্রতিদিন বাংলাদেশ : দৈনিক প্রতিদিন বাংলাদেশ
  2. info@www.doynikpratidinbangladesh.com : দৈনিক প্রতিদিন বাংলাদেশ : দৈনিক প্রতিদিন বাংলাদেশ
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
বিজ্ঞাপন :
🖋️ দৈনিক প্রতিদিন বাংলাদেশে সাংবাদিক নিয়োগ চলছে দেশজুড়ে প্রতিনিধি ও সংবাদকর্মী নিয়োগ দিচ্ছে দৈনিক প্রতিদিন বাংলাদেশ। সাংবাদিকতায় আগ্রহী, দায়িত্বশীল ও সংবাদ সংগ্রহে দক্ষ প্রার্থীদের আবেদন আহ্বান করা হচ্ছে। ✅ জেলা / উপজেলা প্রতিনিধি ✅ ক্যাম্পাস প্রতিনিধি ✅ অনলাইন নিউজ রিপোর্টার

কুকুরখেকো কুমির ধরে খেয়ে ফেললো এলাকাবাসী

Reporter Name
  • সংবাদ প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪
  • ৪৮৪ বার পঠিত

রাইসুল ইসলাম,মানিকগঞ্জ প্রতিনিধিঃ
অস্ট্রেলিয়ার একটি প্রত্যন্ত এলাকার সাধারণ মানুষের জন্য আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছিল নোনা পানির একটি কুমির। কুমিরটি সেখানকার শিশুদের দিকে বেশ কয়েকবার তেড়ে এসেছিল। এছাড়া কুমিরটি বেশ কয়েকটি পোষা কুকুরকে টেনে নিয়ে খেয়ে ফেলে।

মানুষকে ভয় দেখানো ও পোষা কুকুর খাওয়া সেই কুমিরটিকে পরবর্তীতে খেয়ে ফেলেছেন ওই এলাকার মানুষ। অস্ট্রেলিয়ার নর্দান টেরিটরি পুলিশ এক বিবৃতিতে বলেছে, ১১ ফুট লম্বা কুমিরটি পানি থেকে উঠে এসে বারবার শিশু ও প্রাপ্ত বয়স্কদের ভয় দেখাচ্ছিল। এছাড়া এটি ওই এলাকার কয়েকটি কুকুরকেও টেনে নিয়ে গিয়েছিল। তখন প্রবীণ ও ওই এলাকার জমির মালিকদের সঙ্গে কথা বলে পুলিশ গত মঙ্গলবার কুমিরটিকে গুলি করে হত্যা করে। এরপর এই কুমিরটি দিয়ে সেখানকার সাধারণ মানুষ ভোজ করেন।’

পুলিশ আরো জানিয়েছে, বন্যার সময় পানিতে ভেসে এ বছরের শুরুতে বসতবাড়ির কাছাকাছি অবস্থিত একটি নদীতে চলে আসে কুমিরটি। এলাকাটিতে যেতে ডারউইন থেকে ৬ ঘণ্টা গাড়ি চালাতে হয়।

অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম এবিসিকে স্থানীয় পুলিশ কর্মকর্তা সার্জেন্ট অ্যান্ড্রু ম্যাকব্রাইড জানিয়েছেন, কুমিরটি শেষ পর্যন্ত কয়েকটি খাবারের প্রধান উপকরণ হয়েছে।

তিনি বলেছেন, ‘আমার মনে হয় এটি দিয়ে কুমিরের লেজের সুপ রান্না করা হয়েছে। এটি দিয়ে বার্বিকিউ করা হয়েছে, কুমিরটির কিছু টুকরো কলা পাতায় মুড়িয়ে মাটিতে গর্ত করে রান্না করা হয়েছে।’

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized BY LatestNews