1. pratidinbangladesh007@gmail.com : দৈনিক প্রতিদিন বাংলাদেশ : দৈনিক প্রতিদিন বাংলাদেশ
  2. info@www.doynikpratidinbangladesh.com : দৈনিক প্রতিদিন বাংলাদেশ : দৈনিক প্রতিদিন বাংলাদেশ
সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
বিজ্ঞাপন :
🖋️ দৈনিক প্রতিদিন বাংলাদেশে সাংবাদিক নিয়োগ চলছে দেশজুড়ে প্রতিনিধি ও সংবাদকর্মী নিয়োগ দিচ্ছে দৈনিক প্রতিদিন বাংলাদেশ। সাংবাদিকতায় আগ্রহী, দায়িত্বশীল ও সংবাদ সংগ্রহে দক্ষ প্রার্থীদের আবেদন আহ্বান করা হচ্ছে। ✅ জেলা / উপজেলা প্রতিনিধি ✅ ক্যাম্পাস প্রতিনিধি ✅ অনলাইন নিউজ রিপোর্টার

কাঁচা দুধ মাখলে যা হবে

Reporter Name
  • সংবাদ প্রকাশের সময় : বুধবার, ১২ জুন, ২০২৪
  • ৪৯৩ বার পঠিত

আদিবা খানঃ
অনেকেই মনে করেন গরমকালে ত্বকে ক্রিম মাখার প্রয়োজন নেই। কিন্তু যাঁদের ত্বক শুষ্ক প্রকৃতির, তাদের তো সারা বছরই চামড়ায় টান ধরে। ঘরোয়া পদ্ধতিতে সহজেই করা যায় এ সমস্যার সমাধান।

অ্যালোভেরা জেল থেকে শুরু করে বিভিন্ন ধরনের ময়েশ্চারাইজার মুখে লাগিয়েছেন। কিন্তু তবুও গরমকালেও ত্বক খসখসে হয়ে যাচ্ছে। গরমকালে, বিশেষ করে অনেকক্ষণ এসির মধ্যে থাকলে ত্বকের আর্দ্রতা নষ্ট হতে থাকে। আবার, অনেকেই মনে করেন, শীতকালের মতো গোসল করার পর ত্বকে ময়েশ্চারাইজার বা ক্রিম মাখার প্রয়োজন নেই। গোসলের পর এমনিতেই ত্বক আর্দ্র হয়ে থাকে। তার উপর ঘাম হলে ত্বকে টান ভাব তেমন বোঝা যায় না। কিন্তু যাদের ত্বকের ধরন শুষ্ক, তারা প্রায় সারা বছরই এই সমস্যায় ভোগেন। তক বিশেষজ্ঞরা বলছেন, এই সমস্যার দারুণ সমাধান হতে পারে কাঁচা দুধ। ত্বকের আর্দ্রতা বজায় রাখা থেকে শুরু করে এর উজ্জ্বলতা বাড়িয়ে তুলতে কাঁচা দুধ খুবই কার্যকর ভূমিকা পালন করে।
শুধু তাই নয়, তকে কাঁচা দুধ মাখলে পাওয়া যাবে আরো অনেক উপকার। চলুন যেনে নেয়া যাক সেগুলো সম্পর্কে।

ত্বকের তারুণ্য ধরে রাখেঃ

কাঁচা দুধের মধ্যে ভিটামিন এ এবং ভিটামিন বি রয়েছে। মুখে নিয়মিত কাঁচা দুধ মাখলে ত্বকের বয়স জনিত সমস্যাগুলি দূর করা যায়। মুখের বলিরেখা, কালচে দাগছোপ, চামড়া কুঁচকে যাওয়ার মতো লক্ষণগুলিও নিয়ন্ত্রণ করা যায়।

প্রাকৃতিক ক্লিনজারঃ

নানা রকম ভিটামিন এবং খনিজে ভরপুর কাঁচা দুধ একটি উচ্চমানের প্রাকৃতিক ক্লিনজার হিসাবে কাজ করে। দুধের সঙ্গে সামান্য ওটস বা পাউরুটির গুঁড়ো মিশিয়ে নিয়মিত মুখে মাখলে মুখ পরিষ্কার হবে। ত্বক থেকে মৃত কোষ দূর করতে এক্সফোলিয়েটর হিসাবেও দারুণ কাজ করে কাঁচা দুধ।

ব্রণ নিয়ন্ত্রণে রাখেঃ

কাঁচা দুধের মধ্যে রয়েছে পর্যাপ্ত ল্যাক্টিক অ্যাসিড। এই ল্যাক্টিক এসিড ত্বকের উন্মুক্ত ছিদ্র বা রন্ধ্রে জমে থাকা তেল, ধুলো-ময়লা পরিষ্কার করতে সাহায্য করে। ত্বকের প্রদাহজনিত সমস্যাও নিয়ন্ত্রণে রাখে এই উপাদান।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized BY LatestNews