1. pratidinbangladesh007@gmail.com : দৈনিক প্রতিদিন বাংলাদেশ : দৈনিক প্রতিদিন বাংলাদেশ
  2. info@www.doynikpratidinbangladesh.com : দৈনিক প্রতিদিন বাংলাদেশ : দৈনিক প্রতিদিন বাংলাদেশ
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
বিজ্ঞাপন :
🖋️ দৈনিক প্রতিদিন বাংলাদেশে সাংবাদিক নিয়োগ চলছে দেশজুড়ে প্রতিনিধি ও সংবাদকর্মী নিয়োগ দিচ্ছে দৈনিক প্রতিদিন বাংলাদেশ। সাংবাদিকতায় আগ্রহী, দায়িত্বশীল ও সংবাদ সংগ্রহে দক্ষ প্রার্থীদের আবেদন আহ্বান করা হচ্ছে। ✅ জেলা / উপজেলা প্রতিনিধি ✅ ক্যাম্পাস প্রতিনিধি ✅ অনলাইন নিউজ রিপোর্টার

কর্মসূচিতে পরিবর্তন এনেছে আওয়ামী লীগ

Reporter Name
  • সংবাদ প্রকাশের সময় : শুক্রবার, ২ আগস্ট, ২০২৪
  • ৩৮৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্ট নিহত সব শহীদ ও সাম্প্রতিক সহিংসতায় নিহতদের স্মরণে ঘোষিত কর্মসূচিতে পরিবর্তন এনেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। শুক্রবার বিকেলের পূর্বঘোষিত শোক র‌্যালিটি একদিন পিছিয়ে শনিবার বিকেলে করার ঘোষণা দিয়েছে দলটি। তবে, শুক্রবার (২ আগস্ট) সারাদেশে সব মসজিদে দোয়া ও মোনাজাত কর্মসূচি দিয়েছে দলটি। বৃহস্পতিবার (১ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন ঘোষণা দেয় আওয়ামী লীগ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের সব শহীদ এবং সাম্প্রতিক সহিংসতায় নিহতদের স্মরণে আওয়ামী লীগের উদ্যোগে শুক্রবার (২ আগস্ট) বাদ আসর সারাদেশে সব মসজিদে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। পরদিন ৩ আগস্ট বিকেল ৩টায় ঢাকায় আওয়ামী লীগের উদ্যোগে ‘শোক মিছিল’ কর্মসূচি আয়োজন করা হয়েছে।

শোক মিছিলটি সোহরাওয়ার্দী উদ্যান-সংলগ্ন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শাহবাগ, এলিফ্যান্ট রোড এবং মিরপুর রোড হয়ে বঙ্গবন্ধুর স্মৃতি-বিজড়িত বাসভবন ধানমন্ডি ৩২ নম্বরের ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে গিয়ে শেষ হবে।

এতে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে আওয়ামী লীগ এবং সহযোগী ও ভাতৃপ্রতীম সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণকে কর্মসূচিতে অংশগ্রহণের জন্য আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized BY LatestNews