1. pratidinbangladesh007@gmail.com : দৈনিক প্রতিদিন বাংলাদেশ : দৈনিক প্রতিদিন বাংলাদেশ
  2. info@www.doynikpratidinbangladesh.com : দৈনিক প্রতিদিন বাংলাদেশ : দৈনিক প্রতিদিন বাংলাদেশ
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
বিজ্ঞাপন :
🖋️ দৈনিক প্রতিদিন বাংলাদেশে সাংবাদিক নিয়োগ চলছে দেশজুড়ে প্রতিনিধি ও সংবাদকর্মী নিয়োগ দিচ্ছে দৈনিক প্রতিদিন বাংলাদেশ। সাংবাদিকতায় আগ্রহী, দায়িত্বশীল ও সংবাদ সংগ্রহে দক্ষ প্রার্থীদের আবেদন আহ্বান করা হচ্ছে। ✅ জেলা / উপজেলা প্রতিনিধি ✅ ক্যাম্পাস প্রতিনিধি ✅ অনলাইন নিউজ রিপোর্টার

ঈদের ছুটি শেষে আজ থেকে খুলেছে ব্যাংক-অফিস-আদালত

Reporter Name
  • সংবাদ প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ১৬০ বার পঠিত

প্রতিদিন ডেস্কঃ
পবিত্র ঈদুল ফিতরের সরকারি ছুটি শেষে আজ মঙ্গলবার (২৪ মার্চ) থেকে দেশের অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজারে স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে। দীর্ঘ ছুটি শেষে কর্মস্থলে ফিরেছেন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, রমজান মাসের বিশেষ সময়সূচি শেষ হওয়ায় ব্যাংকিং কার্যক্রম আগের নিয়মে ফিরে এসেছে। নতুন সময়সূচি অনুযায়ী, ব্যাংকের লেনদেন চলবে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এবং অফিস সময় নির্ধারণ করা হয়েছে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

রমজান মাসে গ্রাহকদের সুবিধার্থে ব্যাংকিং সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছিল। সে সময় লেনদেন চলত সকাল সাড়ে ৯টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত এবং অফিস সময় ছিল সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

এর আগে ১০ ফেব্রুয়ারি জারি করা এক সার্কুলারে বাংলাদেশ ব্যাংক জানায়, রমজান শেষে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কার্যক্রম পূর্বের সময়সূচিতে ফিরে যাবে।বাংলাদেশ সংবাদ

ঈদের দীর্ঘ ছুটি শেষে আজ থেকে অফিস-আদালত খুলে যাওয়ায় রাজধানীসহ সারা দেশে কর্মচাঞ্চল্য ফিরে আসতে শুরু করেছে। সড়ক, গণপরিবহন ও বাণিজ্যিক এলাকাগুলোতেও ধীরে ধীরে স্বাভাবিক গতি ফিরছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized BY LatestNews