1. pratidinbangladesh007@gmail.com : দৈনিক প্রতিদিন বাংলাদেশ : দৈনিক প্রতিদিন বাংলাদেশ
  2. info@www.doynikpratidinbangladesh.com : দৈনিক প্রতিদিন বাংলাদেশ : দৈনিক প্রতিদিন বাংলাদেশ
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
বিজ্ঞাপন :
🖋️ দৈনিক প্রতিদিন বাংলাদেশে সাংবাদিক নিয়োগ চলছে দেশজুড়ে প্রতিনিধি ও সংবাদকর্মী নিয়োগ দিচ্ছে দৈনিক প্রতিদিন বাংলাদেশ। সাংবাদিকতায় আগ্রহী, দায়িত্বশীল ও সংবাদ সংগ্রহে দক্ষ প্রার্থীদের আবেদন আহ্বান করা হচ্ছে। ✅ জেলা / উপজেলা প্রতিনিধি ✅ ক্যাম্পাস প্রতিনিধি ✅ অনলাইন নিউজ রিপোর্টার

আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণা, কঠোর বার্তা আসিফের

Reporter Name
  • সংবাদ প্রকাশের সময় : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ৫৫৯ বার পঠিত

প্রতিদিন ডেস্কঃ
শ্রম ও কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কোনো কর্মসূচি পালনের চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর ব্যবস্থা নেবে।

রবিবার (১০ নভেম্বর) আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে শনিবার (৯ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া পোস্টে এ তথ্য জানান তিনি। আসিফ মাহমুদ লিখেছেন, ‘গণহত্যাকারী ও নিষিদ্ধ সংগঠনের কেউ কর্মসূচি করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এর আগে ‘বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে’ সবাইকে সমবেত হওয়ার ডাক দিয়েছে আওয়ামী লীগ। রবিবার (১০ নভেম্বর) রাজধানীর জিরো পয়েন্টের নূর হোসেন চত্বরে নেতাকর্মীদের সমবেত হতে বলা হয়। শনিবার (৯ নভেম্বর) আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ ডাক দেয়া হয়। এর পাশাপাশি একটি পোস্টার শেয়ার করা হয়।

তাতে লেখা হয়েছে, “১০ নভেম্বর আসুন জিরো পয়েন্টে, ‘বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে’। ফেসবুকের ওই পোস্টে লেখা হয়েছে, ‘১০ নভেম্বর আসুন– নূর হোসেন চত্বরে। জিরো পয়েন্ট, গুলিস্তান, ঢাকা।

আমাদের প্রতিবাদ দেশের মানুষের অধিকার হরণের বিরুদ্ধে; আমাদের প্রতিবাদ মৌলবাদী শক্তির উত্থানের বিরুদ্ধে; আমাদের প্রতিবাদ সাধারণ মানুষের জীবনযাত্রা ব্যাহত করার চক্রান্তের বিরুদ্ধে। অপশাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে আপনিও অংশ নিন।

এর আগে শুক্রবার (৮ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া একটি অডিও বার্তায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আগামীকালের কর্মসূচি নিয়ে কথা বলতে শোনা গেছে। তাতে শোনা যায়, শেখা হাসিনা তার নেতাকর্মীদের নূর হোসেন দিবসে ট্রাম্পের ছবি হাতে মিছিল করার পরামর্শ দিচ্ছেন। তা ছাড়া নূর হোসেনের ছবি ও ‘স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক’ লেখা প্ল্যাকার্ড রাখারও নির্দেশ দিতে শোনা যায় তাকে। অবশ্য অডিও বার্তাটি কি সত্যিই শেখ হাসিনার কি না তা নিশ্চিত হওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized BY LatestNews