শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন

বিজ্ঞাপন :
কোন পণ্য বা সেবার জন্য বিজ্ঞাপন তৈরি করতে চান? আপনি যদি বিজ্ঞাপন তৈরি করতে আগ্রহী হন সুযোগ আছে জয়েন করুন।
সংবাদ শিরোনাম
কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি ইরানের নতুন সর্বোচ্চ নেতার ইরানে সরকার পতন হচ্ছে না, ‘হার মেনে নিয়েছে’ ইসরায়েল◾রয়টার্সের প্রতিবেদন ইরানে ‘আঘাতের মতো আর কিছু নেই’, যুদ্ধ ‘শিগগিরই’ শেষ হবে◾ট্রাম্প শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি হতে ‘শিক্ষাগত যোগ্যতা লাগবে না’ যাত্রা করছে অনেক চমকের সংসদ জ্বালানি বাজারে অস্থিরতা বাড়ছে, দুই দিনের গ্যাস মজুদ আছে যুক্তরাজ্যে ইরান ইস্যুতে পেন্টাগনের তহবিল আটকে দেওয়ার হুমকি ডেমোক্র্যাটদের দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে ওসমান হাদির হত্যাকারীদের ইরানে ঝরছে ‘কালো তেলমিশ্রিত’ বৃষ্টি নেতানিয়াহুর সঙ্গে আমিরাতের প্রেসিডেন্টের বিরল ফোনালাপ

২০১৮ সালের নির্বাচন ◼️শতভাগ ভোট পড়া কেন্দ্রের কর্মকর্তাদের তথ্য চেয়ে ইসিতে দুদকের চিঠি

প্রতিদিন ডেস্কঃ
২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে শতভাগ ভোট পড়েছে, এমন কেন্দ্রের সংশ্লিষ্ট কর্মকর্তাদের খুঁজছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ভোট কারচুপির সঙ্গে জড়িত কর্মকর্তাদের তথ্য চেয়ে নির্বাচন কমিশনে (ইসি) চিঠি পাঠিয়েছে সংস্থাটি।

আজ সোমবার রাজধানীতে দুদক কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন সাংবাদিকদের ব্রিফিংকালে এ তথ্য জানিয়েছেন।

দুদক সূত্র জানিয়েছে, এরই মধ্যে বেশ কিছু কর্মকর্তার নথিপত্রও হাতে পেয়েছেন তারা।

একই সঙ্গে এই ভোটে অনিয়মের সঙ্গে জড়িতদের অবৈধ সম্পদের খোঁজও চলছে। আর ২০১৪ ও ২০২৪ সালের নির্বাচনে দায়িত্বে থেকে ক্ষমতার অপব্যবহার করেছেন, এমন কর্মকর্তাদেরও সন্ধান করা হচ্ছে।
চলতি বছরের জানুয়ারিতে এই অভিযোগে অনুসন্ধান শুরু করে দুদক। গঠন করা হয় পাঁচ সদস্যের কমিটি।

সেই অনুসন্ধান দল এবার ২০১৮ সালের নির্বাচনে কতটি কেন্দ্রে শতভাগ ভোট পড়েছে তা জানতে চেয়ে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত