1. pratidinbangladesh007@gmail.com : দৈনিক প্রতিদিন বাংলাদেশ : দৈনিক প্রতিদিন বাংলাদেশ
  2. info@www.doynikpratidinbangladesh.com : দৈনিক প্রতিদিন বাংলাদেশ : দৈনিক প্রতিদিন বাংলাদেশ
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
বিজ্ঞাপন :
🖋️ দৈনিক প্রতিদিন বাংলাদেশে সাংবাদিক নিয়োগ চলছে দেশজুড়ে প্রতিনিধি ও সংবাদকর্মী নিয়োগ দিচ্ছে দৈনিক প্রতিদিন বাংলাদেশ। সাংবাদিকতায় আগ্রহী, দায়িত্বশীল ও সংবাদ সংগ্রহে দক্ষ প্রার্থীদের আবেদন আহ্বান করা হচ্ছে। ✅ জেলা / উপজেলা প্রতিনিধি ✅ ক্যাম্পাস প্রতিনিধি ✅ অনলাইন নিউজ রিপোর্টার

স্থগিত ২২৩ উপ নির্বাচন সেপ্টেম্বরে

Reporter Name
  • সংবাদ প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪
  • ৪৩০ বার পঠিত

আরমান হোসেন খানঃ
কোটা আন্দোলনের জের ধরে দেশব্যাপী সহিংসতা, পরবর্তীতে কারফিউয়ে স্থগিত ঘোষিত স্থানীয় সরকারের ২২৩টি উপ-নির্বাচন আগামী সেপ্টেম্বর মাসে করার কথা ভাবছে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে প্রার্থীদের প্রচারের সময় বাড়তে পারে বলে ইসি সূত্রে জানা গেছে।

সম্প্রতি কোটাবিরোধী আন্দোলনের মধ্যে সহিংসতা নিয়ন্ত্রণে সরকার ঘোষিত কারফিউয়ের কারণে প্রার্থীরা নির্বাচনী প্রচারকাজ চালাতে পারছিলেন না। সেকারণে নির্বাচন স্থগিত করেছিল ইসি। গত ২১ জুলাই পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্তে এসব ভোট স্থগিত করে সংস্থাটি।

এ বিষয়ে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে নির্বাচন স্থগিত রাখা হয়েছে। এক্ষেত্রে আগামী সেপ্টেম্বরে স্থগিত নির্বাচন হতে পারে। কারফিউ উঠে গেলে ইসি এসব নির্বাচন নিয়ে আলোচনায় বসবে।

গত ২৭ জুলাই বিভিন্ন জেলা পরিষদের ২৩টি পদে, পৌরসভার পাঁচটি পদে ও ইউনিয়ন পরিষদের ১৯৫টি পদে উপ-নির্বাচন হওয়ার কথা ছিল।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized BY LatestNews