বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন

বিজ্ঞাপন :
কোন পণ্য বা সেবার জন্য বিজ্ঞাপন তৈরি করতে চান? আপনি যদি বিজ্ঞাপন তৈরি করতে আগ্রহী হন সুযোগ আছে জয়েন করুন।
সংবাদ শিরোনাম
এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল করে বিল পাস হরমুজ প্রণালীতে রাশিয়ার মতো ‘বন্ধুপ্রতিম’ দেশগুলোর শুল্ক মওকুফ ইরানের লোডশেডিং চার হাজার মেগাওয়াট ছাড়াল যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অংশগ্রহণে ইরানের সাড়া মেলেনি◾পাকিস্তানের তথ্যমন্ত্রী মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী জ্বালানি সংকট◾সপ্তাহে ২ দিন হাইকোর্টের বিচারকাজ চলবে ভার্চুয়ালি চলতি বছর শেষে স্থানীয় সরকার নির্বাচন হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত, ঘোষণা ইরানের লেবাননে যুদ্ধবিরতি কার্যকরের এক ঘণ্টারও কম সময়ে লঙ্ঘনের অভিযোগ

শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের খবর বিশ্ব গণমাধ্যমে

প্রতিদিন ডেস্কঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর তার বোন শেখ রেহানাকে নিয়ে দেশ ছেড়েছেন। সোমবার (৫ আগস্ট) এমন খবর জানিয়েছে বিশ্বের বিভিন্ন সংবাদমাধ্যম।

বিবিসির খবরে জানা যায়, শেখ হাসিনা পদত্যাগ করেছেন। পদত্যাগের পর তিনি নিরাপদ আশ্রয়ের জন্য দেশ ছেড়েছেন। এসময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তার ছোটবোন শেখ রেহানা।

আল জাজিরা বলেছে, একটি সামরিক হেলিকপ্টারে চেপে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। পরে তার সরকারি আবাস গণভবনে হাজারো মানুষ ঢুকে পড়ে।

এএফপির খবরে বোনকে সঙ্গে নিয়ে শেখ হাসিনার দেশত্যাগের খবর প্রকাশিত হয়। সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, নিরাপদ আশ্রয়ের উদ্দেশে তিনি বাংলাদেশ ছেড়েছেন। স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে এএফপি বলেছে, প্রধানমন্ত্রী গণভবন ত্যাগ করার পরেই হাজারো মানুষ গণভবনে ঢুকে পড়ে।

রয়টার্স বলেছে, শেখ হাসিনা তার প্রধানমন্ত্রীর পদ ছেড়েছেন। একই সঙ্গে ছেড়ে গেছেন বাংলাদেশ।

পশ্চিমবঙ্গের বাংলা সংবাদপত্র আনন্দবাজার জানিয়েছে, শেখ হাসিনা বোন শেখ রেহানাকে নিয়ে তিনি ঢাকার বাসভবন, গণভবন ছেড়েছেন। তাকে একটি সামরিক হেলিকপ্টারে করে নিরাপদ আশ্রয়ের উদ্দেশে পাঠানো হয়েছে। বাংলাদেশ বিমানবাহিনীর হেলিকপ্টারটি ত্রিপুরার রাজধানী আগরতলায় অবতরণ করে বলে নিশ্চিত করেছে সূত্রটি।

সূত্রের খবরে বলা হয়, এর আগে বাংলাদেশে সেনাবাহিনীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী হাসিনাকে সময় বেঁধে দেয়া হয় ইস্তফা দেয়ার জন্য। ৪৫ মিনিট সময় তাকে দেয়া হয়েছিল বলে দাবি করেছে একটি সূত্র। তবে অন্য একাধিক অসমর্থিত সূত্রের দাবি, পুরো বিষয়টিই হয়েছে সেনাবাহিনী এবং দিল্লির সঙ্গে আলোচনার করে। তার পরেই ‍শেখ হাসিনা ইস্তফা দিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত