1. pratidinbangladesh007@gmail.com : দৈনিক প্রতিদিন বাংলাদেশ : দৈনিক প্রতিদিন বাংলাদেশ
  2. info@www.doynikpratidinbangladesh.com : দৈনিক প্রতিদিন বাংলাদেশ : দৈনিক প্রতিদিন বাংলাদেশ
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
বিজ্ঞাপন :
🖋️ দৈনিক প্রতিদিন বাংলাদেশে সাংবাদিক নিয়োগ চলছে দেশজুড়ে প্রতিনিধি ও সংবাদকর্মী নিয়োগ দিচ্ছে দৈনিক প্রতিদিন বাংলাদেশ। সাংবাদিকতায় আগ্রহী, দায়িত্বশীল ও সংবাদ সংগ্রহে দক্ষ প্রার্থীদের আবেদন আহ্বান করা হচ্ছে। ✅ জেলা / উপজেলা প্রতিনিধি ✅ ক্যাম্পাস প্রতিনিধি ✅ অনলাইন নিউজ রিপোর্টার

বগুড়ায় রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ জনের মৃত্যু, আহত অর্ধশত

Reporter Name
  • সংবাদ প্রকাশের সময় : রবিবার, ৭ জুলাই, ২০২৪
  • ৪২৬ বার পঠিত

শাহজাহান সিরাজ,বগুড়া প্রতিনিধিঃ
বগুড়া শহরের সেউজগাড়ি ইসকন মন্দির এলাকা থেকে রথযাত্রাটি বের করা হয়।

বগুড়া সদর আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান, জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম ও পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এর ১০–১৫ মিনিটের মধ্যেই রথের সঙ্গে সড়কের ওপরে থাকা বিদ্যুতের তারের স্পর্শ লেগে এ দুর্ঘটনা ঘটে। সেউজগাড়ি শ্রীশ্রী ইসকন মন্দির থেকে রথযাত্রাটি পুলিশ লাইনসসংলগ্ন শিবমন্দির অভিমুখে রওনা করেছিল।

বগুড়ার সিলিমপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মিলাদুন্নবী বলেন, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে চারজনের লাশ রাখা আছে। আশঙ্কাজনক অবস্থায় ভর্তি আছেন ৩৭ জন।

এ ছাড়া মোহাম্মদ আলী হাসপাতালেও আহত কয়েকজনকে ভর্তি করা হয়েছে। স্টেডিয়াম পুলিশ ফাঁড়ির পরিদর্শক আশিক ইকবাল বলেন, একজনের লাশ আছে মোহাম্মদ আলী হাসপাতালে। তাঁর পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized BY LatestNews