1. pratidinbangladesh007@gmail.com : দৈনিক প্রতিদিন বাংলাদেশ : দৈনিক প্রতিদিন বাংলাদেশ
  2. info@www.doynikpratidinbangladesh.com : দৈনিক প্রতিদিন বাংলাদেশ : দৈনিক প্রতিদিন বাংলাদেশ
সোমবার, ২৫ মে ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
বিজ্ঞাপন :
🖋️ দৈনিক প্রতিদিন বাংলাদেশে সাংবাদিক নিয়োগ চলছে দেশজুড়ে প্রতিনিধি ও সংবাদকর্মী নিয়োগ দিচ্ছে দৈনিক প্রতিদিন বাংলাদেশ। সাংবাদিকতায় আগ্রহী, দায়িত্বশীল ও সংবাদ সংগ্রহে দক্ষ প্রার্থীদের আবেদন আহ্বান করা হচ্ছে। ✅ জেলা / উপজেলা প্রতিনিধি ✅ ক্যাম্পাস প্রতিনিধি ✅ অনলাইন নিউজ রিপোর্টার

ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে ব্রিটেনের বিরোধী দল

Reporter Name
  • সংবাদ প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪
  • ৫৩০ বার পঠিত

শাহনাজ পারভীন,সিলেট প্রতিনিধিঃ
সম্প্রতি ইউরোপের ৩ দেশ- আয়ারল্যান্ড, নরওয়ে ও স্পেন ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে। এবার খোদ ব্রিটেনের বিরোধী দল লেবার পার্টি ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেয়াড় ঘোষণা দিয়েছে।

আগামী ৪ জুলাই দেশটিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার ইশতেহার ঘোষণা করেছে লেবার পার্টি।

নির্বাচনী ওই ইশতেহারে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়াড় ঘোষণা দিয়েছে ব্রিটেনের প্রধান এই বিরোধী দল। খবর আরব নিউজের।

লেবার পার্টির নির্বাচনী ওই ইশতেহারে বলা হয়, ফিলিস্তিনে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় আমরা স্বাধীন রাষ্ট্র হিসেবে দেশটিকে আমরা স্বীকৃতি দেবো।

এর আগে ব্রিটেনের ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টিও প্রতিশ্রুতি দিয়ে ছিল, গাজায় যুদ্ধ শেষ হলে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দেবে দলটি।

এ পর্যন্ত বিশ্বের ১৩৯টি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিয়েছে। গত ১০ই মে জাতিসংঘের সাধারণ পরিষদের এক ভোটাভুটিতে ১৯৩টি সদস্য রাষ্ট্রের মধ্যে ১৪৩টি দেশ ফিলিস্তিনের পূর্ণ সদস্য পদ প্রাপ্তির পক্ষে ভোট দিয়েছে।

ফিলিস্তিন বর্তমানে জাতিসংঘের পর্যবেক্ষক রাষ্ট্রের মর্যাদায় রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized BY LatestNews