শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন

বিজ্ঞাপন :
কোন পণ্য বা সেবার জন্য বিজ্ঞাপন তৈরি করতে চান? আপনি যদি বিজ্ঞাপন তৈরি করতে আগ্রহী হন সুযোগ আছে জয়েন করুন।
সংবাদ শিরোনাম
এপ্রিলে প্রবাসী আয় ৩ বিলিয়ন ডলার ছাড়িয়েছে◾বাংলাদেশ ব্যাংক এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল করে বিল পাস হরমুজ প্রণালীতে রাশিয়ার মতো ‘বন্ধুপ্রতিম’ দেশগুলোর শুল্ক মওকুফ ইরানের লোডশেডিং চার হাজার মেগাওয়াট ছাড়াল যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অংশগ্রহণে ইরানের সাড়া মেলেনি◾পাকিস্তানের তথ্যমন্ত্রী মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী জ্বালানি সংকট◾সপ্তাহে ২ দিন হাইকোর্টের বিচারকাজ চলবে ভার্চুয়ালি চলতি বছর শেষে স্থানীয় সরকার নির্বাচন হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত, ঘোষণা ইরানের

ধামরাইয়ে বিশেষ অভিযানে আটক ১৬

প্রতিদিন ডেস্কঃ
ঢাকার ধামরাইয়ে বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘন্টায় ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (০৩ সেপ্টেম্বর) ধামরাই থানার পুলিশ পরিদর্শক (ওসি) মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) ধামরাই উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে ওয়ারেন্টভুক্ত ০৯ জন, মাদক মামলায় ৪ জন, ডাকাতি প্রস্তুতি মামলায় ০১জন, বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনে শিক্ষার্থী সাদ হত্যা মামলায় ০২ জন।

এসময় মাদক মামলার আসামীদের কাছ থেকে উদ্ধার করা হয় ৩৬.৩ গ্রাম হেরোইন ও ১১পিস ইয়াবা যার আনুমানিক মুল্য ৩,৬৫,০০০ হাজার টাকা।

ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম বলেন, গত ২৪ ঘন্টায় ধামরাই থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বেলা এগারোটার দিকে আসামীদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত