1. pratidinbangladesh007@gmail.com : দৈনিক প্রতিদিন বাংলাদেশ : দৈনিক প্রতিদিন বাংলাদেশ
  2. info@www.doynikpratidinbangladesh.com : দৈনিক প্রতিদিন বাংলাদেশ : দৈনিক প্রতিদিন বাংলাদেশ
সোমবার, ২৫ মে ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
বিজ্ঞাপন :
🖋️ দৈনিক প্রতিদিন বাংলাদেশে সাংবাদিক নিয়োগ চলছে দেশজুড়ে প্রতিনিধি ও সংবাদকর্মী নিয়োগ দিচ্ছে দৈনিক প্রতিদিন বাংলাদেশ। সাংবাদিকতায় আগ্রহী, দায়িত্বশীল ও সংবাদ সংগ্রহে দক্ষ প্রার্থীদের আবেদন আহ্বান করা হচ্ছে। ✅ জেলা / উপজেলা প্রতিনিধি ✅ ক্যাম্পাস প্রতিনিধি ✅ অনলাইন নিউজ রিপোর্টার

ধামরাইয়ে উপজেলা পরিষদের নির্মাণাধীন ভবন থেকে যুবকের লাশ উদ্ধার

Reporter Name
  • সংবাদ প্রকাশের সময় : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ৪৭৩ বার পঠিত

আরমান হোসেন খান,চীফ রিপোর্টারঃ
ঢাকা জেলা অন্তর্গত ধামরাই উপজেলা পরিষদের নির্মাণাধীন ভবনের টয়লেট থেকে এক অটোরিকশাচালকের (৪০) মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার সন্ধ্যার দিকে ধামরাই উপজেলা পরিষদের নির্মাণাধীন ভবনের চতুর্থ তলার একটি টয়লেটের ভেতরে মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ধামরাই থানা পুলিশ।
নিহত ব্যক্তি হলেন ধামরাই উপজেলার কালামপুর বাটুলিয়া গ্রামের খোরশেদ আলমের ছেলে মোহাম্মদ আলী।
ধামরাই থানা-পুলিশ জানায়, আশপাশের ছোট বাচ্চারা খেলাধুলা করতে গিয়ে লাশটি দেখতে পায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। প্রাথমিক সুরতহালে দেখা যায়, মরদেহের মাথায় ২টি ও পিঠে ৪টি আঘাতের চিহ্ন রয়েছে।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহের বিভিন্ন স্থানে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized BY LatestNews