শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন

বিজ্ঞাপন :
কোন পণ্য বা সেবার জন্য বিজ্ঞাপন তৈরি করতে চান? আপনি যদি বিজ্ঞাপন তৈরি করতে আগ্রহী হন সুযোগ আছে জয়েন করুন।
সংবাদ শিরোনাম
এপ্রিলে প্রবাসী আয় ৩ বিলিয়ন ডলার ছাড়িয়েছে◾বাংলাদেশ ব্যাংক এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল করে বিল পাস হরমুজ প্রণালীতে রাশিয়ার মতো ‘বন্ধুপ্রতিম’ দেশগুলোর শুল্ক মওকুফ ইরানের লোডশেডিং চার হাজার মেগাওয়াট ছাড়াল যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অংশগ্রহণে ইরানের সাড়া মেলেনি◾পাকিস্তানের তথ্যমন্ত্রী মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী জ্বালানি সংকট◾সপ্তাহে ২ দিন হাইকোর্টের বিচারকাজ চলবে ভার্চুয়ালি চলতি বছর শেষে স্থানীয় সরকার নির্বাচন হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত, ঘোষণা ইরানের

কোটা আন্দোলনকারীদের নতুন কর্মসূচি ঘোষণা

প্রতিদিন ডেস্কঃ
৩ দফা দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। দাবিগুলো হল, দ্রুত সময়ের মধ্যে সাধারণ শিক্ষার্থীদের সমন্বয়ে একটি স্বাধীন কমিশন গঠন করে কোটা সংস্কারের বিষয়ে এর সুপারিশ অনুযায়ী সংসদে আইন প্রণয়ন করা, গ্রেফতার হওয়া ছাত্রদের মুক্তি দেয়াসহ সব মামলা প্রত্যাহার করা এবং ‘হত্যাকাণ্ডের’ সঙ্গে জড়িত পুলিশ ও মন্ত্রীদের বরখাস্ত করা।

নির্ধারিত সময়ের মধ্যে ছাত্র আন্দোলনের এই দাবিগুলো মেনে না নিলে বাংলা ব্লকেডের চেয়েও কঠোর কর্মসূচি দেয়া হবে বলেও হুঁশিয়ারি দেন সংগঠনের নেতারা।

এছাড়া বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণে রবিবার (২৮ জুলাই) গণসংযোগ ও প্রতিবাদী গ্রাফিতি আঁকবেন আন্দোলনকারীরা।

শনিবার (২৭ জুলাই) রাতে অনলাইন প্ল্যাটফর্ম গুগল মিটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন সংগঠনের সমন্বয়ক মো. আবদুল হান্নান মাসউদ।

সংবাদ সম্মেলনে অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সমন্বয়ক মাহিন সরকার এবং সহ–সমন্বয়ক রিফাত রশীদ।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত