সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন

বিজ্ঞাপন :
কোন পণ্য বা সেবার জন্য বিজ্ঞাপন তৈরি করতে চান? আপনি যদি বিজ্ঞাপন তৈরি করতে আগ্রহী হন সুযোগ আছে জয়েন করুন।
সংবাদ শিরোনাম
এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল করে বিল পাস হরমুজ প্রণালীতে রাশিয়ার মতো ‘বন্ধুপ্রতিম’ দেশগুলোর শুল্ক মওকুফ ইরানের লোডশেডিং চার হাজার মেগাওয়াট ছাড়াল যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অংশগ্রহণে ইরানের সাড়া মেলেনি◾পাকিস্তানের তথ্যমন্ত্রী মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী জ্বালানি সংকট◾সপ্তাহে ২ দিন হাইকোর্টের বিচারকাজ চলবে ভার্চুয়ালি চলতি বছর শেষে স্থানীয় সরকার নির্বাচন হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত, ঘোষণা ইরানের লেবাননে যুদ্ধবিরতি কার্যকরের এক ঘণ্টারও কম সময়ে লঙ্ঘনের অভিযোগ

ইরান ইস্যুতে পেন্টাগনের তহবিল আটকে দেওয়ার হুমকি ডেমোক্র্যাটদের

প্রতিদিন ডেস্কঃ
ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে পেন্টাগনের জন্য অতিরিক্ত অর্থ বরাদ্দের প্রস্তাবে বাধা দেওয়ার ইঙ্গিত দিয়েছেন মার্কিন কংগ্রেসের ডেমোক্র্যাট সদস্যরা। ট্রাম্প প্রশাসন এই যুদ্ধের লক্ষ্য বা স্থায়িত্ব সম্পর্কে কোনো সুনির্দিষ্ট রূপরেখা দিতে ব্যর্থ হয়েছে এমন অভিযোগ তুলে তারা এই কঠোর অবস্থানের কথা জানিয়েছেন।

গত বছর দ্বিপক্ষীয় সম্মতির ভিত্তিতে চলতি অর্থবছরের জন্য প্রতিরক্ষা খাতে প্রায় ৯০০ বিলিয়ন ডলারের বাজেট অনুমোদন করেছিল কংগ্রেস। তবে ইরান যুদ্ধের ক্রমবর্ধমান ব্যয়ের প্রেক্ষাপটে ট্রাম্প প্রশাসন আইনপ্রণেতাদের অতিরিক্ত তহবিলের প্রয়োজনীয়তার কথা জানিয়েছে।

বিশ্লেষকদের মতে, এই যুদ্ধে মার্কিন করদাতাদের প্রতিদিন গড়ে ৮৯০ মিলিয়ন ডলারেরও বেশি ব্যয় হচ্ছে।
আজ রবিবার এনবিসির ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে প্রতিনিধি পরিষদের নেতা হাকিম জেফরিস বলেন, মধ্যপ্রাচ্যে চলমান স্বঘোষিত যুদ্ধের কারণ বা যৌক্তিকতা প্রমাণের ক্ষেত্রে ট্রাম্প প্রশাসন সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। প্রশাসন আইনপ্রণেতাদের ব্রিফিং দিলেও পেন্টাগন ঠিক কত টাকা চাইবে বা এই যুদ্ধ কত দিন চলবে, সে বিষয়ে কোনো স্বচ্ছ ধারণা দেয়নি বলেও তিনি অভিযোগ করেন।

সিনেটে যেকোনো বিল পাসের জন্য প্রয়োজনীয় ৬০টি ভোট পাওয়ার সম্ভাবনাও এখন ক্ষীণ।

কানেকটিকাটের ডেমোক্র্যাট সিনেটর ক্রিস মারফি সিএনএনের ‘স্টেট অব দ্য ইউনিয়ন’ অনুষ্ঠানে সাফ জানিয়ে দিয়েছেন, তিনি এই তহবিলের তীব্র বিরোধী। মারফি বলেন, ‘আপনি যদি সত্যিই সেনাদের ভালোবাসেন, তবে এই যুদ্ধের তহবিলের বিপক্ষে ভোট দেওয়া উচিত যাতে আমাদের সেনাদের বিপদ থেকে সরিয়ে আনা যায়। ’
যদিও গত সপ্তাহে অধিকাংশ রিপাবলিকান সিনেটর ট্রাম্পের যুদ্ধকালীন ক্ষমতা খর্ব করার প্রচেষ্টার বিরোধিতা করেছিলেন, তবে যুদ্ধ দীর্ঘায়িত হলে তাঁদের অবস্থান পরিবর্তন হতে পারে বলে অনেকে ইঙ্গিত দিয়েছেন। রিপাবলিকানদের একটি অংশ যদি বেঁকে বসে, তবে কংগ্রেস থেকে অতিরিক্ত অর্থ আদায় করা ট্রাম্প প্রশাসনের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।
সূত্র: এনবিসিনিউজ

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত