বুধবার, ১৩ মে ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
প্রতিদিন ডেস্কঃ
জ্বালানি তেল নিয়ে সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে সরকার। তেলের অবৈধ মজুত রোধ করতে সারা দেশে বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। সব পেট্রোলপাম্পে জ্বালানি তেলের পরিবহন কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণের জন্য দেশের সব পাম্পে একজন করে ‘ট্যাগ অফিসার’ নিয়োগের সিদ্ধান্ত হয়েছে। তেলের ডিপোগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি মোতায়েন করা হয়েছে।
একই সঙ্গে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে জ্বালানি তেলের অবৈধ মজুত রোধে সচেতনতামূলক প্রচার চালানো শুরু করেছে সরকার।