1. pratidinbangladesh007@gmail.com : দৈনিক প্রতিদিন বাংলাদেশ : দৈনিক প্রতিদিন বাংলাদেশ
  2. info@www.doynikpratidinbangladesh.com : দৈনিক প্রতিদিন বাংলাদেশ : দৈনিক প্রতিদিন বাংলাদেশ
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
বিজ্ঞাপন :
🖋️ দৈনিক প্রতিদিন বাংলাদেশে সাংবাদিক নিয়োগ চলছে দেশজুড়ে প্রতিনিধি ও সংবাদকর্মী নিয়োগ দিচ্ছে দৈনিক প্রতিদিন বাংলাদেশ। সাংবাদিকতায় আগ্রহী, দায়িত্বশীল ও সংবাদ সংগ্রহে দক্ষ প্রার্থীদের আবেদন আহ্বান করা হচ্ছে। ✅ জেলা / উপজেলা প্রতিনিধি ✅ ক্যাম্পাস প্রতিনিধি ✅ অনলাইন নিউজ রিপোর্টার

মধ্য ইসরায়েলের ৩ স্থানে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত

Reporter Name
  • সংবাদ প্রকাশের সময় : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ১৫৪ বার পঠিত

প্রতিদিন ডেস্কঃ
মধ্য ইসরায়েলের তিনটি স্থানে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম।

শুক্রবার (১৩ মার্চ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য প্রকাশ করেছে।

চ্যানেল ১২–এর এক প্রতিবেদনে বলা হয়, মধ্য ইসরায়েলের তিনটি স্থানে ইরানি ক্ষেপণাস্ত্র পড়ে ক্ষয়ক্ষতি হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের সঙ্গে চলমান সংঘর্ষে গত ২৪ ঘণ্টায় ২১৩ জন আহত ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হয়েছে। চিকিৎসাধীনদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। এছাড়া আতঙ্কজনিত কারণে আরও ১৩ জন চিকিৎসা নিয়েছেন।

এদিকে মার্কিন সামরিক বাহিনীর বরাতে টাইমস অব ইসরায়েল জানিয়েছে, গত রাতে ইরাকে একটি জ্বালানিবাহী বিমান বিধ্বস্ত হয়ে তাদের চার সেনা নিহত হয়েছে, যার ফলে চলমান যুদ্ধে মার্কিন সামরিক বাহিনীর মৃত্যুর সংখ্যা ১১ জনে দাঁড়াল।

সংঘাতময় পরিবেশ কতদিন থাকবে এ নিয়ে মিশ্র বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সতর্ক করে বলেন, ‘পাগল বদমাশদের সতর্ক থাকা উচিত। ’
সূত্র: আল জাজিরা, টাইমস অব ইসরায়েল।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized BY LatestNews