1. pratidinbangladesh007@gmail.com : দৈনিক প্রতিদিন বাংলাদেশ : দৈনিক প্রতিদিন বাংলাদেশ
  2. info@www.doynikpratidinbangladesh.com : দৈনিক প্রতিদিন বাংলাদেশ : দৈনিক প্রতিদিন বাংলাদেশ
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
বিজ্ঞাপন :
🖋️ দৈনিক প্রতিদিন বাংলাদেশে সাংবাদিক নিয়োগ চলছে দেশজুড়ে প্রতিনিধি ও সংবাদকর্মী নিয়োগ দিচ্ছে দৈনিক প্রতিদিন বাংলাদেশ। সাংবাদিকতায় আগ্রহী, দায়িত্বশীল ও সংবাদ সংগ্রহে দক্ষ প্রার্থীদের আবেদন আহ্বান করা হচ্ছে। ✅ জেলা / উপজেলা প্রতিনিধি ✅ ক্যাম্পাস প্রতিনিধি ✅ অনলাইন নিউজ রিপোর্টার

কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি ইরানের নতুন সর্বোচ্চ নেতার

Reporter Name
  • সংবাদ প্রকাশের সময় : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ১৪৯ বার পঠিত

প্রতিদিন ডেস্কঃ
জাতির উদ্দেশে ভাষণে শক্রদের বিরুদ্ধে কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি।

আজ বৃহস্পতিবার দেওয়া প্রথম ভাষণে মোজতবা খামেনি বলেন, ‘স্কুলের শিশুসহ শহীদ সব শিশুদের রক্তের প্রতিশোধ নেওয়ার জন্য ইরানের এখনও হরমুজ প্রণালী বন্ধ রাখার কৌশল অবলম্বন করা উচিত।

তিনি বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ইরানের ‘বন্ধুত্বের’ নীতি রয়েছে। তবে তিনি দেশগুলোকে তাদের ভূখণ্ডে থাকা মার্কিন ঘাঁটিগুলো বন্ধ করার পরামর্শ দিয়েছেন। তিনি সতর্ক করে বলেন, ইরান ওই ঘাঁটিগুলোতে হামলা অব্যাহত রাখবে।

ইরানের নতুন নেতার ঘোষণা, হরমুজ প্রণালি বন্ধই থাকবে

হরমুজ প্রণালি বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি।

ইরানের নতুন নেতা নির্বাচিত হওয়ার পর প্রথম বক্তৃতায় তিনি এ কথা বলেন।

বিশ্বের জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালি। বিশ্বের পাঁচ ভাগের এক ভাগ তেল এই পথে সরবরাহ করা হয়। এই পথ বন্ধ থাকায় জ্বালানি তেলের দাম ইতিমধ্যে ব্যারেল প্রতি ১০০ ডলার ছাড়িয়ে গেছে।

বক্তৃতায় মোজতবা খামেনি জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন। তিনি বলেন, শত্রুদের ওপর চাপ সৃষ্টি করতে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ রাখা অব্যাহত থাকবে।

ইরানের পাশে আছে ইয়েমেন ও ইরাকের সশস্ত্র গোষ্ঠী

ইরানের সর্বোচ্চ নেতা খামেনি বলেছেন, ইয়েমেনের হুতি বিদ্রোহীরাও তাদের ‘দায়িত্ব পালন করবে’। ইরাকের সশস্ত্র গোষ্ঠীগুলোও ইরানকে ‘সাহায্য করতে চায়’ বলে জানান তিনি।

সামরিক বাহিনীকে ধন্যবাদ

ইরানের সামরিক বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন দেশটির নতুন সর্বোচ্চ নেতা। তিনি বলেন, হামলার মুখেও সেনাবাহিনী ইরানকে পরাধীন বা বিভক্ত হওয়া থেকে রক্ষা করেছে। মোজতবা খামেনি বলেন, ‘দেশ যখন চাপের মুখে ও আক্রান্ত, তখন যেসব সাহসী যোদ্ধা দারুণ কাজ করছেন, আমি তাঁদের ধন্যবাদ জানাতে চাই।’

শহীদদের রক্তের প্রতিশোধ নেওয়া হবে

খামেনি আরও বলেন, ‘আমরা আমাদের শহীদদের রক্তের প্রতিশোধ নেব।’

প্রতিবেশীদের সঙ্গে বন্ধুত্ব রক্ষায় হলেও মার্কিন ঘাঁটিতে হামলা চলবে

খামেনি বলেন, ইরান তার প্রতিবেশীদের সঙ্গে বন্ধুত্ব রক্ষায় বিশ্বাসী। তবে তারা (ইরান) শুধুমাত্র মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে হামলা চালাচ্ছে এবং এই হামলা অব্যাহত থাকবে।

ত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় প্রাণ হারান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। পরে তারই ছেলে মোজতবা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন করেন ইরানের সপ্রিম কাউন্সিল।
সূত্র: আল জাজিরা, বিবিসি ও রয়টার্স

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized BY LatestNews