1. pratidinbangladesh007@gmail.com : দৈনিক প্রতিদিন বাংলাদেশ : দৈনিক প্রতিদিন বাংলাদেশ
  2. info@www.doynikpratidinbangladesh.com : দৈনিক প্রতিদিন বাংলাদেশ : দৈনিক প্রতিদিন বাংলাদেশ
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
বিজ্ঞাপন :
🖋️ দৈনিক প্রতিদিন বাংলাদেশে সাংবাদিক নিয়োগ চলছে দেশজুড়ে প্রতিনিধি ও সংবাদকর্মী নিয়োগ দিচ্ছে দৈনিক প্রতিদিন বাংলাদেশ। সাংবাদিকতায় আগ্রহী, দায়িত্বশীল ও সংবাদ সংগ্রহে দক্ষ প্রার্থীদের আবেদন আহ্বান করা হচ্ছে। ✅ জেলা / উপজেলা প্রতিনিধি ✅ ক্যাম্পাস প্রতিনিধি ✅ অনলাইন নিউজ রিপোর্টার

‘ড্রোন হামলা ইস্যুতে’ ইরান থেকে কূটনীতিকদের ফিরিয়ে নিচ্ছে আজারবাইজান

Reporter Name
  • সংবাদ প্রকাশের সময় : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ১৯০ বার পঠিত

প্রতিদিন ডেস্কঃ
ইরান থেকে ছোড়া কয়েকটি ড্রোন আজারবাইজানের ভূখণ্ডে পড়েছে এমন অভিযোগে দেশ দু’টির মধ্যে উত্তেজনা বিরাজ করছে। যদিও ইরান ড্রোন হামলার কথা অস্বীকার করেছে। তবুও নিরাপত্তার স্বার্থে ইরান থেকে নিজেদের কূটনীতিকদের ফিরিয়ে নিচ্ছে আজারবাইজান।

শুক্রবার কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রী জেইহুন বায়রামভ জানিয়েছেন, নিজেদের নিরাপত্তার স্বার্থে ইরান থেকে আমাদের কূটনীতিকদের ফিরিয়ে আনা হচ্ছে।

এর আগে ইরান থেকে ছোড়া কয়েকটি ড্রোন আজারবাইজানের ভূখণ্ডে এসে পড়েছে বলে অভিযোগ করে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এসব ড্রোনের একটি নাখচিভান আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ভবনে আঘাত হানে এবং আরেকটি আঘাত করে শাকারাবাদ গ্রামের একটি স্কুল ভবনের কাছে। এসব হামলায় অন্তত দুইজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন বলে জানিয়েছে আজারবাইজান কর্তৃপক্ষ।

আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রী জানান, আজারবাইজান তেহরানে অবস্থিত তাদের দূতাবাস এবং তাবরিজে অবস্থিত কনস্যুলেট জেনারেল থেকে কর্মীদের সরিয়ে নিচ্ছে।

আজারবাইজানে ড্রোন হামলার কথা অস্বীকার করে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি বলেন, ইরান কখনোই আজারবাইজানকে লক্ষ্য করে কোনো হামলা চালায়নি।

তিনি বলেন, ‘ইরান কখনোই আজারবাইজানকে লক্ষ্য করে হামলা চালায়নি। আমরা আমাদের প্রতিবেশী দেশগুলোকে লক্ষ্য করে আঘাত করি না।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized BY LatestNews