1. pratidinbangladesh007@gmail.com : দৈনিক প্রতিদিন বাংলাদেশ : দৈনিক প্রতিদিন বাংলাদেশ
  2. info@www.doynikpratidinbangladesh.com : দৈনিক প্রতিদিন বাংলাদেশ : দৈনিক প্রতিদিন বাংলাদেশ
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
বিজ্ঞাপন :
🖋️ দৈনিক প্রতিদিন বাংলাদেশে সাংবাদিক নিয়োগ চলছে দেশজুড়ে প্রতিনিধি ও সংবাদকর্মী নিয়োগ দিচ্ছে দৈনিক প্রতিদিন বাংলাদেশ। সাংবাদিকতায় আগ্রহী, দায়িত্বশীল ও সংবাদ সংগ্রহে দক্ষ প্রার্থীদের আবেদন আহ্বান করা হচ্ছে। ✅ জেলা / উপজেলা প্রতিনিধি ✅ ক্যাম্পাস প্রতিনিধি ✅ অনলাইন নিউজ রিপোর্টার

ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় রাজি ট্রাম্প!

Reporter Name
  • সংবাদ প্রকাশের সময় : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ১৬০ বার পঠিত

প্রতিদিন ডেস্কঃ
ইসরাইল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা চালানোর পর পুরো মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়েছে। পাল্টাপাল্টি হামলায় ব্যাপক হতাহতের ঘটনাও ঘটেছে, ইসরাইল, ইরানের সঙ্গে জ্বলছে আরব দেশগুলোও। এবার নতুন দিকে মোড় নিয়েছে ঘটনা। পরিস্থিতি শান্ত হওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলোচনায় রাজি হয়েছেন বলে তিনি জানিয়েছেন।

দ্য আটলান্টিক ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকার অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট বলেছেন যে, ইরানের নতুন নেতৃত্ব তার প্রশাসনের সঙ্গে আলোচনা করতে চায় এবং তিনিও তাদের সঙ্গে কথা বলার পরিকল্পনা করছেন।

ম্যাগাজিনটিতে তার উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, তারা কথা বলতে চায়, এবং আমিও কথা বলতে রাজি হয়েছি, তাই আমি তাদের সঙ্গে কথা বলব।

তিনি আরো বলেন, তাদের এটি আরো আগেই করা উচিত ছিল। যা অত্যন্ত বাস্তবসম্মত এবং সহজ ছিল, তা তাদের আরও আগেই দেওয়া উচিত ছিল। তারা অনেক বেশি দেরি করে ফেলেছে।

দ্য আটলান্টিকের প্রতিবেদন অনুযায়ী, এই আলোচনা কখন হবে সে বিষয়ে প্রশ্ন করা হলে তিনি কোনো মন্তব্য করেননি।
সূত্র: আলজাজিরা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized BY LatestNews