1. pratidinbangladesh007@gmail.com : দৈনিক প্রতিদিন বাংলাদেশ : দৈনিক প্রতিদিন বাংলাদেশ
  2. info@www.doynikpratidinbangladesh.com : দৈনিক প্রতিদিন বাংলাদেশ : দৈনিক প্রতিদিন বাংলাদেশ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
বিজ্ঞাপন :
🖋️ দৈনিক প্রতিদিন বাংলাদেশে সাংবাদিক নিয়োগ চলছে দেশজুড়ে প্রতিনিধি ও সংবাদকর্মী নিয়োগ দিচ্ছে দৈনিক প্রতিদিন বাংলাদেশ। সাংবাদিকতায় আগ্রহী, দায়িত্বশীল ও সংবাদ সংগ্রহে দক্ষ প্রার্থীদের আবেদন আহ্বান করা হচ্ছে। ✅ জেলা / উপজেলা প্রতিনিধি ✅ ক্যাম্পাস প্রতিনিধি ✅ অনলাইন নিউজ রিপোর্টার

নতুন সরকারের যাত্রা আজ

Reporter Name
  • সংবাদ প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৮১ বার পঠিত

আরমান হোসেন খান,চীফ রিপোর্টারঃ
জুলাই গণ অভ্যুত্থানের পর নির্বাচিত নতুন সরকার ও জাতীয় সংসদ পেতে যাচ্ছে দেশ। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গঠন হতে যাচ্ছে এবারের নতুন সরকার। আজ সকালে সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী এমপিরা শপথ গ্রহণ করবেন। বিকালে প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান ও পরে নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন।

নবীন প্রবীণদের সমন্বয়ে গঠিত এ সরকারের আকার তুলনামূলক ছোট হবে। বিএনপির নির্বাচনি জোটের শরিকরা মন্ত্রিসভায় থাকছেন বলে জানা গেছে। প্রথা অনুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মন্ত্রিসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন। এবার সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জোট ২১২ আসন, জামায়াতে ইসলামী জোট ৭৭ এবং স্বতন্ত্র ও অন্যরা মিলে ৮টি আসন পেয়েছে। দুটি আসনের ফল স্থগিত রয়েছে এবং প্রার্থীর মৃত্যুতে শেরপুর ৩ আসনে নির্বাচন হয়নি। একই দিন অনুষ্ঠিত হয় জুলাই সনদের ওপর গণভোটে বিপুল ভোটে হ্যাঁ জয়যুক্ত হয়। এ কারণে আজ সকালে সংবিধান সংশোধন পরিষদের শপথ হওয়ার প্রস্তুতি রয়েছে।
নবনির্বাচিত সংসদ সদস্যদের সংবিধান সংশোধন পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার কথা রয়েছে।
ইতোমধ্যেই শপথ অনুষ্ঠান সুন্দরভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা বলয়। সকালে এমপিদের শপথ অনুষ্ঠানে অতিথি না থাকলেও বিকালে মন্ত্রীদের শপথ অনুষ্ঠানে হাজার খানেক দেশি বিদেশি অতিথি অংশ নেবেন। বিদেশি অতিথিদের মধ্যে থাকছেন দক্ষিণ এশিয়াসহ বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, স্পিকার, পররাষ্ট্রমন্ত্র্রী ও অন্যান্য প্রতিনিধিরা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized BY LatestNews