1. pratidinbangladesh007@gmail.com : দৈনিক প্রতিদিন বাংলাদেশ : দৈনিক প্রতিদিন বাংলাদেশ
  2. info@www.doynikpratidinbangladesh.com : দৈনিক প্রতিদিন বাংলাদেশ : দৈনিক প্রতিদিন বাংলাদেশ
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
বিজ্ঞাপন :
🖋️ দৈনিক প্রতিদিন বাংলাদেশে সাংবাদিক নিয়োগ চলছে দেশজুড়ে প্রতিনিধি ও সংবাদকর্মী নিয়োগ দিচ্ছে দৈনিক প্রতিদিন বাংলাদেশ। সাংবাদিকতায় আগ্রহী, দায়িত্বশীল ও সংবাদ সংগ্রহে দক্ষ প্রার্থীদের আবেদন আহ্বান করা হচ্ছে। ✅ জেলা / উপজেলা প্রতিনিধি ✅ ক্যাম্পাস প্রতিনিধি ✅ অনলাইন নিউজ রিপোর্টার

শেখ হাসিনার প্রতি আচরণ বদলাচ্ছে ভারতের মিডিয়া

Reporter Name
  • সংবাদ প্রকাশের সময় : বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ৪২৪ বার পঠিত

আরমান হোসেন খান,চীফ রিপোর্টারঃ
বাংলাদেশে জুলাই বিপ্লবের পর ভারতীয় সংবাদমাধ্যমগুলোতে ঢাকা নিয়ে ব্যাপক আগ্রহ দেখা যায়। আগে যেখানে গুরুত্বপূর্ণ ঘটনাবলী এবং কিছু রাজনৈতিক ভাষ্য ছাড়া বাংলাদেশ নিয়ে তেমন কোনো সংবাদ স্থান পেত না সেখানে ৫ আগস্টের ঘটনার পর পাল্টে যায় দৃশ্যপট।
বাংলাদেশের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বিশেষ করে গত পাঁচ মাসে ভারতীয় সংবাদপত্রগুলো তাদের প্রতিবেদনে শেখ হাসিনাকে কীভাবে উল্লেখ করেছে তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লিখেছেন নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস উইংয়ের প্রধান ফয়সাল মাহমুদ।
বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করা এক পোস্টে ফয়সাল মাহমুদ লেখেন, শেখ হাসিনাকে নিয়ে ভারতীয় সংবাদপত্রগুলোর অবস্থানে পরিবর্তন দেখা যাচ্ছে। ভারতীয় প্রধান গণমাধ্যমগুলো তাদের প্রতিবেদনে শেখ হাসিনাকে আগে যেভাবে উল্লেখ করত এখন তাতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। আর এটি ঘটেছে গত পাঁচ মাসে।
ফয়সাল মাহমুদ লেখেন, ভারতীয় গণমাধ্যমগুলো প্রথমে শেখ হাসিনাকে ‘প্রাক্তন প্রধানমন্ত্রী’ বলে উল্লেখ করত। এরপর তারা ‘অপসারিত প্রাক্তন প্রধানমন্ত্রী’ বলতে শুরু করে। এখন শীর্ষস্থানীয় চারটি ভারতীয় সংবাদপত্র – টাইমস অফ ইন্ডিয়া, দ্য হিন্দু, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এবং হিন্দুস্তান টাইমস – ধীরে ধীরে শেখ হাসিনাকে ‘পলাতক প্রাক্তন প্রধানমন্ত্রী’ শব্দ ব্যবহার শুরু করেছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized BY LatestNews