1. pratidinbangladesh007@gmail.com : দৈনিক প্রতিদিন বাংলাদেশ : দৈনিক প্রতিদিন বাংলাদেশ
  2. info@www.doynikpratidinbangladesh.com : দৈনিক প্রতিদিন বাংলাদেশ : দৈনিক প্রতিদিন বাংলাদেশ
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
বিজ্ঞাপন :
🖋️ দৈনিক প্রতিদিন বাংলাদেশে সাংবাদিক নিয়োগ চলছে দেশজুড়ে প্রতিনিধি ও সংবাদকর্মী নিয়োগ দিচ্ছে দৈনিক প্রতিদিন বাংলাদেশ। সাংবাদিকতায় আগ্রহী, দায়িত্বশীল ও সংবাদ সংগ্রহে দক্ষ প্রার্থীদের আবেদন আহ্বান করা হচ্ছে। ✅ জেলা / উপজেলা প্রতিনিধি ✅ ক্যাম্পাস প্রতিনিধি ✅ অনলাইন নিউজ রিপোর্টার

কুশুরা আব্বাস আলী উচ্চ বিদ্যালয়ে পুরষ্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন

Reporter Name
  • সংবাদ প্রকাশের সময় : শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ৭৯৯ বার পঠিত

ডেস্ক রিপোর্টঃ
ঢাকা জেলা অন্তর্গত ধামরাই উপজেলার কুশুরা ইউনিয়নে অবস্থিত কুশুরা আব্বাস আলী উচ্চ বিদ্যালয়ে গত ২৭ ফেব্রুয়ারি(বৃহস্পতিবার)অনুষ্ঠিত হয়েছে পুরষ্কার বিতরণী অনুষ্ঠান। এই অনুষ্ঠানের আয়োজক মক্কা মদিনা টেইলার্স এন্ড বোরকা হাউজ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম আব্বাস আলী সাহেবের নাতি,বিদ্যোৎসাহী ও সমাজসেবক জনাব আরমান হোসেন খান। শিক্ষার্থীদের সর্বমোট ৩৭টি পুরষ্কার প্রদান করা হয়। এরমধ্যে ৭জন শিক্ষার্থীকে এক বছরের বেতন প্রদান করা হয়। এ প্রসঙ্গে জনাব আরমান হোসেন খান বলেন-“প্রিয় শিক্ষার্থীবৃন্দ,তোমাদের সাতজনের প্রত্যেককে এক বছরের বেতন প্রদান করতে পেরে আমি আনন্দিত। আমি দৃঢ় আশাবাদী তোমরা আগামী দিনগুলোতে লেখা পড়ায় আরও মনোযোগী হবে।ইনশাআল্লাহ ভবিষ্যতেও আমার এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকবে।”
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সকল শিক্ষক,আয়োজক মোঃ সালাউদ্দিন সহ এলাকার গুণী ব্যক্তিবর্গ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized BY LatestNews