1. pratidinbangladesh007@gmail.com : দৈনিক প্রতিদিন বাংলাদেশ : দৈনিক প্রতিদিন বাংলাদেশ
  2. info@www.doynikpratidinbangladesh.com : দৈনিক প্রতিদিন বাংলাদেশ : দৈনিক প্রতিদিন বাংলাদেশ
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
বিজ্ঞাপন :
🖋️ দৈনিক প্রতিদিন বাংলাদেশে সাংবাদিক নিয়োগ চলছে দেশজুড়ে প্রতিনিধি ও সংবাদকর্মী নিয়োগ দিচ্ছে দৈনিক প্রতিদিন বাংলাদেশ। সাংবাদিকতায় আগ্রহী, দায়িত্বশীল ও সংবাদ সংগ্রহে দক্ষ প্রার্থীদের আবেদন আহ্বান করা হচ্ছে। ✅ জেলা / উপজেলা প্রতিনিধি ✅ ক্যাম্পাস প্রতিনিধি ✅ অনলাইন নিউজ রিপোর্টার

ধামরাইয়ে কুল্লা ইউনিয়ন বিএনপির বিশাল জনসভা অনুষ্ঠিত

Reporter Name
  • সংবাদ প্রকাশের সময় : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ৪৩২ বার পঠিত

কাজী মিজানুর রহমান, স্টাফ রিপোর্টারঃ
ঢাকার ধামরাইয়ে কুল্লা ইউনিয়ন বিএনপির আয়োজনেঢ়এক বিশাল জনসভা হয়েছে ।
শুক্রবার বিকেল ৪ টার দিকে ধামরাইয়ের খারতা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে মোঃ ফজলুর রহমান (ফজল )কোম্পানির সভাপতিত্বে ধামরাইয়ের কুল্লা ইউনিয়ন বিএনপির আয়োজনে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয় হয়েছে । বিশাল জনসভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা যুবদলের সভাপতি গন মানুষের নেতা ইয়াছিন ফেরদৌস মুরাদ । প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন , বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বদেশ প্রত্যাবর্তনের ও ভোটের ম্যাধমে দেশে আনা হবে । তারেক রহমান বিদেশে বসে তিনি দেশ ও স্বাধীনতা ও ভোটের অধিকার রক্ষার জন‍্য আপ্রান চেষ্টা চালিয়ে যাচ্ছে । বিএনপির চেয়ারপার্সন ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামের সকল মিথ্যা মামলা প্রত্যাহার করার ও দাবি জানান তিনি।

সমাবেশে বিশেষ অতিথি ছিলেন ধামরাই উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি খন্দকার আইয়ুব। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আশিফুর রহমান খাঁন মিলন , ধামরাই পৌর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি শহিদুল ইসলাম শহিদ ,সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আবু তাহের মুকুট , ধামরাই উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি দেওয়ান লোকমান হোসেন , ঢাকা জেলা মহিলা দলের আহ্বায়ক সাবিনা ইয়াসমিন , উপজেলা জাসাসের সাবেক সভাপতি হাবিবুর রহমান শামীম , ঢাকা জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি এমদাদুল হক জাহিদ , খুররম চৌধুরী টুটুল , ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ইসতিয়াক আহমদ ফারুক, উপজেলা ছাত্রদলের সাবেক সভা-পতি ইসমাইল হোসেন সুমন প্রমুখ । বিশাল এ জনসভায় বিভিন্ন ইউনিয়ন হইতে হাজার হাজার বিএনপির নেতাকর্মীরা মিছিল নিয়ে জনসভায় উপস্থিত হয় ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized BY LatestNews