1. pratidinbangladesh007@gmail.com : দৈনিক প্রতিদিন বাংলাদেশ : দৈনিক প্রতিদিন বাংলাদেশ
  2. info@www.doynikpratidinbangladesh.com : দৈনিক প্রতিদিন বাংলাদেশ : দৈনিক প্রতিদিন বাংলাদেশ
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
বিজ্ঞাপন :
🖋️ দৈনিক প্রতিদিন বাংলাদেশে সাংবাদিক নিয়োগ চলছে দেশজুড়ে প্রতিনিধি ও সংবাদকর্মী নিয়োগ দিচ্ছে দৈনিক প্রতিদিন বাংলাদেশ। সাংবাদিকতায় আগ্রহী, দায়িত্বশীল ও সংবাদ সংগ্রহে দক্ষ প্রার্থীদের আবেদন আহ্বান করা হচ্ছে। ✅ জেলা / উপজেলা প্রতিনিধি ✅ ক্যাম্পাস প্রতিনিধি ✅ অনলাইন নিউজ রিপোর্টার

ধামরাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে আহত অর্ধশতাধিক, নিহত ১

Reporter Name
  • সংবাদ প্রকাশের সময় : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ৪৫৬ বার পঠিত

আরমান হোসেন খান, চীফ রিপোর্টারঃ
ঢাকার ধামরাইয়ে পলাশ পরিবহন নামের একটি শ্রমিকবাহী বাস খাদে পড়ে হেলপার নিহত হয়েছেন। এসময় বাসে থাকা অন্তত অর্ধশতাধিক শ্রমিক আহত হয়েছেন।
মঙ্গলবার (৫ নভেম্বর) রাত ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই জয়পুরা এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় নিশ্চিত করতে পারেনি দায়িত্বরত ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।
ফায়ার সার্ভিস জানায়, রাতে প্রতিক সিরামিক্স নামের একটি কারখানা ছুটি শেষে পলাশ পরিবহনের একটি বাস শ্রমিকদের নিয়ে কালামপুর থেকে নবীনগরের উদ্দেশ্যে রওনা হয়। এসময় ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের জয়পুরা এলাকার আলদিন হাসপাতালে পাশে পৌঁছালে ওই শ্রমিকবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ সোহেল রানা জানান, রাতে স্থানীয়দের খবরের ভিত্তিতে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের উদ্ধার করে। এসময় বাসের নিচে চাপা পড়ে হেলপার নিহত হয়েছে।
এ ছাড়াও বাসে থাকা অন্তত অর্ধশতাধিক শ্রমিক আহত হয়েছে। তাদের উদ্ধার করে ধামরাইয়ের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized BY LatestNews