1. pratidinbangladesh007@gmail.com : দৈনিক প্রতিদিন বাংলাদেশ : দৈনিক প্রতিদিন বাংলাদেশ
  2. info@www.doynikpratidinbangladesh.com : দৈনিক প্রতিদিন বাংলাদেশ : দৈনিক প্রতিদিন বাংলাদেশ
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
বিজ্ঞাপন :
🖋️ দৈনিক প্রতিদিন বাংলাদেশে সাংবাদিক নিয়োগ চলছে দেশজুড়ে প্রতিনিধি ও সংবাদকর্মী নিয়োগ দিচ্ছে দৈনিক প্রতিদিন বাংলাদেশ। সাংবাদিকতায় আগ্রহী, দায়িত্বশীল ও সংবাদ সংগ্রহে দক্ষ প্রার্থীদের আবেদন আহ্বান করা হচ্ছে। ✅ জেলা / উপজেলা প্রতিনিধি ✅ ক্যাম্পাস প্রতিনিধি ✅ অনলাইন নিউজ রিপোর্টার

ঢাকার ধামরাইয়ে অস্ত্রসহ ডাকাত দলের তিন ডাকাত আটক করতে সক্ষম এলাকা বাসী

Reporter Name
  • সংবাদ প্রকাশের সময় : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ৪৫৪ বার পঠিত

কাজী মিজানুর রহমান,ষ্টাফ রিপোর্টারঃ

ঢাকার ধামরাইয়ে সাধারণ মানুষের সহায়তায় দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের তিন ডাকাত গ্রেফতার করতে সক্ষম হয়েছেন ধামরাই থানা পুলিশ । ডাকাত দলের আরো ৪ জনকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন ।
এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা সহ দেশীয় ধারালোঅস্ত্র উদ্ধার করা হয়েছে ।
বিষয়টি নিশ্চিত করে সংবাদ সম্মেলন করেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম) মো: জসীম উদ্দিন পিপিএম।
শনিবার (২ নভেম্বর) ভোরে ধামরাই উপজেলার সুতিপাড়া ইউনিয়নের বেলিশ্বর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
আটকৃতরা হলেন- মৃত শেখ ইমান আলীর ছেলে মিজানুর রহমান (২৫), ফিরোজের ছেলে ফজলু (২৮) ও শহিদুল ইসলামের ছেলে সজিব (২৫)। ডাকাত দলের সকলেই ধামরাই উপজেলার ছোট কালামপুর আশ্রয়ণ প্রকল্পে বসবাস করে।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মো: জসীম উদ্দিন বলেন,( ৭ )জন ডাকাত দল যাত্রী বেশে বাসে উঠে সিরাজগঞ্জ থেকে। তারা বাসের স্টাফদের জিম্মি করে টাঙ্গাইল হয়ে ধামরাইয়ের বেলিশ্বর এলাকায় নিয়ে আসে। এরপূর্বে গাড়ির সুপার ভাইজারকে গলায় ছুরির পোচ মেরে রক্তাক্ত জখম করে। এছাড়া বাসে থাকা যাত্রীদের কাছে থেকে ৮০ হাজার টাকাসহ মোবাইল ফোন ছিনিয়ে নেয়। বাসটি বেলিশ্বর এলাকায় আসলে জানালা দিয়ে লাফ দিয়ে বাইরে চলে যেয়ে গাড়ির একজন স্টাফ ডাকাত ডাকাত বলে চিৎকার করলে স্থানীয়রা বাসটি আটক করে এবং ২ জন ডাকাতকে আটক করে স্থানীয়রা। বাকিদের ধরা সম্ভব হয় নি।
বিষয়টি পুলিশকে জানালে ঘটনাস্থলে গিয়ে পুলিশ ২ জন ডাকাতকে গ্রেফতার করে। বাকিদের ধরার চেষ্টা চলমান রয়েছে। ডাকাতরা তাদের ডাকাতির কথা স্বীকার করেছে। তারা ডাকাতি ছাড়া অন্য কোন পেশার সাথে জড়িত না বলে জানিয়েছেন। পুলিশ অভিযান চালিয়ে ডাকাত সজীবকে গ্রেফতার করে।
পুলিশ সুপার আরো জানান, ধামরাই উপজেলাকে সন্ত্রাস ও ডাকাত মুক্ত রাখার জন্য সব ধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।
সংবাদ সম্মেলন আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃশাহীনুর কবির, ধামরাই থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম সহ স্থানীয় গণমাধ্যম কর্মী ও প্রিন্ট মিডিয়া ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized BY LatestNews