1. pratidinbangladesh007@gmail.com : দৈনিক প্রতিদিন বাংলাদেশ : দৈনিক প্রতিদিন বাংলাদেশ
  2. info@www.doynikpratidinbangladesh.com : দৈনিক প্রতিদিন বাংলাদেশ : দৈনিক প্রতিদিন বাংলাদেশ
শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
বিজ্ঞাপন :
🖋️ দৈনিক প্রতিদিন বাংলাদেশে সাংবাদিক নিয়োগ চলছে দেশজুড়ে প্রতিনিধি ও সংবাদকর্মী নিয়োগ দিচ্ছে দৈনিক প্রতিদিন বাংলাদেশ। সাংবাদিকতায় আগ্রহী, দায়িত্বশীল ও সংবাদ সংগ্রহে দক্ষ প্রার্থীদের আবেদন আহ্বান করা হচ্ছে। ✅ জেলা / উপজেলা প্রতিনিধি ✅ ক্যাম্পাস প্রতিনিধি ✅ অনলাইন নিউজ রিপোর্টার

অন্তর্বর্তী সরকারের নতুন উপদেষ্টা হচ্ছেন কারা, জানা গেলো নাম

Reporter Name
  • সংবাদ প্রকাশের সময় : শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪
  • ৫৬১ বার পঠিত

প্রতিদিন ডেস্কঃ
শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের পরিধি বেড়েছে। আগামীকাল শুক্রবার (১৬ আগস্ট) বিকেলে বঙ্গভবনে শপথ নেবেন আরো ৫ উপদেষ্টা।

নবনিযুক্ত উপদেষ্টারা হলেন- ওয়াহিদ উদ্দিন মাহমুদ, আলী ইমাম মজুমদার, লে. কর্নেল (অব.) জাহাঙ্গীর আলম ও মুহাম্মদ ফাওজুল কবির খান। সেসময় তাদের শপথ বাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বাকি একজনের নাম জানা যায়নি।

এর আগে বৃহস্পতিবার (১৫ আগস্ট) রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন জানিয়েছিলেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার সংখ্যা আরো বাড়তে পারে।

গত ৮ আগস্ট রাতে নবীন-প্রবীণ সমন্বয়ে গঠিত হয় ১৭ সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন ড. মুহাম্মদ ইউনূস। বঙ্গভবনের দরবার হলে তাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

এছাড়া ১৩ উপদেষ্টা রাষ্ট্রপতির কাছে শপথ গ্রহণ করেন। পরবর্তীতে ১১ আগস্ট আরো ৩ উপদেষ্টা শপথ নেন। এবার নিতে যাচ্ছেন ৫ জন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized BY LatestNews