1. pratidinbangladesh007@gmail.com : দৈনিক প্রতিদিন বাংলাদেশ : দৈনিক প্রতিদিন বাংলাদেশ
  2. info@www.doynikpratidinbangladesh.com : দৈনিক প্রতিদিন বাংলাদেশ : দৈনিক প্রতিদিন বাংলাদেশ
সোমবার, ১৫ জুন ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
বিজ্ঞাপন :
🖋️ দৈনিক প্রতিদিন বাংলাদেশে সাংবাদিক নিয়োগ চলছে দেশজুড়ে প্রতিনিধি ও সংবাদকর্মী নিয়োগ দিচ্ছে দৈনিক প্রতিদিন বাংলাদেশ। সাংবাদিকতায় আগ্রহী, দায়িত্বশীল ও সংবাদ সংগ্রহে দক্ষ প্রার্থীদের আবেদন আহ্বান করা হচ্ছে। ✅ জেলা / উপজেলা প্রতিনিধি ✅ ক্যাম্পাস প্রতিনিধি ✅ অনলাইন নিউজ রিপোর্টার

কোটা আন্দোলনে হত্যার তদন্ত করবে জাতিসংঘ, শিগগিরই আসছে বিশেষজ্ঞ দল

Reporter Name
  • সংবাদ প্রকাশের সময় : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ৪২৫ বার পঠিত

আরমান হোসেন খানঃ
দেশে কোটা সংস্কার আন্দোলনের সময় আন্দোলনকারীদের হত্যার তদন্ত করবে জাতিসংঘ। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে এ কথা জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক। বুধবার (১৪ আগস্ট) ফেসবুকে এক পোস্টে এ কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি লিখেছেন, এদিন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনে কথা বলেছেন। এসময় জাতিসংঘের মানবাধিকার প্রধান জানিয়েছেন, বাংলাদেশের ছাত্র বিপ্লবের সময় আন্দোলনকারীদের হত্যার তদন্তে জাতিসংঘের নেতৃত্বে খুব শিগগিরই তদন্ত শুরু করা হবে। জাতিসংঘের বিশেষজ্ঞদের একটি দল শিগগিরই বাংলাদেশে আসবে।

শফিকুল আলম লেখেন, বাংলাদেশের ছাত্র অভ্যুত্থানকে সমর্থন করার জন্য মানবাধিকার প্রধান তুর্ক এবং জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা। সেসময় মানবাধিকার প্রধানকে জানিয়েছেন ড. ইউনূস জানান, তার প্রশাসনের মূল ভিত্তি হবে মানবাধিকার। সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার থাকবে প্রতিটি নাগরিককে সুরক্ষা দেয়া।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব আরো লিখেছেন, অধ্যাপক ইউনূস দেশ পুনর্গঠনে এবং মানবাধিকার সমুন্নত রাখতে জাতিসংঘের সহযোগিতা চেয়েছেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized BY LatestNews