1. pratidinbangladesh007@gmail.com : দৈনিক প্রতিদিন বাংলাদেশ : দৈনিক প্রতিদিন বাংলাদেশ
  2. info@www.doynikpratidinbangladesh.com : দৈনিক প্রতিদিন বাংলাদেশ : দৈনিক প্রতিদিন বাংলাদেশ
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
বিজ্ঞাপন :
🖋️ দৈনিক প্রতিদিন বাংলাদেশে সাংবাদিক নিয়োগ চলছে দেশজুড়ে প্রতিনিধি ও সংবাদকর্মী নিয়োগ দিচ্ছে দৈনিক প্রতিদিন বাংলাদেশ। সাংবাদিকতায় আগ্রহী, দায়িত্বশীল ও সংবাদ সংগ্রহে দক্ষ প্রার্থীদের আবেদন আহ্বান করা হচ্ছে। ✅ জেলা / উপজেলা প্রতিনিধি ✅ ক্যাম্পাস প্রতিনিধি ✅ অনলাইন নিউজ রিপোর্টার

আওয়ামী লীগের সমন্বয় সভা ভুয়া ভুয়া ধ্বনিতে স্থগিত

Reporter Name
  • সংবাদ প্রকাশের সময় : শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪
  • ৫৯৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ
কোটা সংস্কার আন্দোলন ঘিরে বিএনপি-জামায়াতের সহিংসতা প্রতিরোধ করার শক্তি দেখাতে পারেনি টানা চারবারের ক্ষমতাসীন আওয়ামী লীগ। বিশেষ করে রাজধানীর সাংগঠনিক দুর্বলতার ভয়াবহতা ফুটে উঠেছে দলের নীতিনির্ধারকদের কাছেই।

ক্ষুব্ধ হয়েছেন দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে কারণে ওয়ার্ড-থানার নেতা-কর্মী এবং জনপ্রতিনিধিদের ঐক্যবদ্ধ করতে ধারাবাহিক বৈঠক করছেন দলটির সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সঙ্গে থাকছেন দলটির সিনিয়র নেতারা। ঐক্য ফেরানোর গতকাল ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে তৃতীয় দিনের বৈঠকে অনেক-হট্টগোল হয়েছে। আন্দোলনে যেসব নেতা গা-ঢাকা দিয়েছিলেন সেসব নেতা কেন্দ্রীয় নেতাদের সামনে নিজেদের ‘বীরত্ব’ দেখাতে মিথ্যার আশ্রয় নিলে তাদের ‘ভুয়া-ভুয়া-ভুয়া’ স্লোগানসহ চরম বিশৃঙ্খলা দেখা দেয়। ফলে সভা স্থগিত করতে বাধ্য হন কেন্দ্রীয় নেতারা।

এখানেই শেষ নয়, ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দলীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের জন্য নির্ধারিত রুমে সহিংসতাকালে মাঠে কার শক্তি বেশি ছিল সেটা নিয়ে বাহাসে লিপ্ত হন ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি ও যুবলীগের সাধারণ সম্পাদক, ঢাকা-১৪ আসনের এমপি মাইনুল হোসেন খান নিখিল। পরে কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপে শান্ত হন তারা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized BY LatestNews