1. pratidinbangladesh007@gmail.com : দৈনিক প্রতিদিন বাংলাদেশ : দৈনিক প্রতিদিন বাংলাদেশ
  2. info@www.doynikpratidinbangladesh.com : দৈনিক প্রতিদিন বাংলাদেশ : দৈনিক প্রতিদিন বাংলাদেশ
সোমবার, ২৫ মে ২০২৬, ০১:০১ অপরাহ্ন
বিজ্ঞাপন :
🖋️ দৈনিক প্রতিদিন বাংলাদেশে সাংবাদিক নিয়োগ চলছে দেশজুড়ে প্রতিনিধি ও সংবাদকর্মী নিয়োগ দিচ্ছে দৈনিক প্রতিদিন বাংলাদেশ। সাংবাদিকতায় আগ্রহী, দায়িত্বশীল ও সংবাদ সংগ্রহে দক্ষ প্রার্থীদের আবেদন আহ্বান করা হচ্ছে। ✅ জেলা / উপজেলা প্রতিনিধি ✅ ক্যাম্পাস প্রতিনিধি ✅ অনলাইন নিউজ রিপোর্টার

ইংল্যান্ডকে কাঁদিয়ে এক যুগ পর ইউরোপ সেরা স্পেন

Reporter Name
  • সংবাদ প্রকাশের সময় : সোমবার, ১৫ জুলাই, ২০২৪
  • ৬৫৭ বার পঠিত

প্রতিদিন ডেস্কঃ
১২ বছর পর আবারও স্পেন মাথায় তুলল ইউরোপ সেরার মুকুট। ফুটবলেরও তাই এবারও নিজের ‘ঘরে’ ফেরা হলো না।

ইংল্যান্ডের ৫৮ বছরের অপেক্ষা আরও বাড়িয়ে লাল উচ্ছ্বাস ছড়ালো চারিদিকে। ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ইউরোর ফাইনাল জিতলো স্প্যানিশরা।

শুরুর গতিহীন, ঢিমেতালের ফুটবল পাল্টে গেল বিরতির পর। এগিয়ে গিয়ে আক্রমণের ঝড় তোলে স্পেন। ওই ঝড়ের মাঝেই ইংল্যান্ডের আশা এসেছিলেন কোল পালমার। বদলি নেমেই দুর্দান্ত গোলে টানলেন সমতা।

তবে এই স্পেন তো অন্য ধাঁচে গড়া। খেই না হারিয়ে, চাপ ধরে রেখে শেষ দিকে আরেকবার জালে বল জড়াল তারা।
নিকো উইলিয়ামসের গোলে পিছিয়ে পড়ার পর ইংল্যান্ডের আশা জাগান কোল পালমার। তবে শেষদিকে তাদের ইংলিশ চোখে জল এনে স্পেনের হয়ে ব্যবধান বাড়ান মিকেল ওইয়ারসাবাল।

এতদিন সর্বোচ্চ ইউরো জয়ের রেকর্ড ছিল যৌথভাবে স্পেন ও জার্মানির। গতিময় ও নান্দনিক ফুটবলের পসরা মেলে চতুর্থবার চ্যাম্পিয়ন হয়ে সেটা নিজের করে নিল স্প্যানিশরা।

ইংলিশদের আরেকটি শিরোপা জয়ের অপেক্ষাও তাতে শেষ হলো না। সেই ১৯৬৬ সালে বিশ্বকাপ জয়ের পর থেকে আরেকটি ট্রফির অপেক্ষায় থাকা দলটি টানা দ্বিতীয়বার ইউরোর রানার্সআপ হলো।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized BY LatestNews