1. pratidinbangladesh007@gmail.com : দৈনিক প্রতিদিন বাংলাদেশ : দৈনিক প্রতিদিন বাংলাদেশ
  2. info@www.doynikpratidinbangladesh.com : দৈনিক প্রতিদিন বাংলাদেশ : দৈনিক প্রতিদিন বাংলাদেশ
সোমবার, ১৫ জুন ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
বিজ্ঞাপন :
🖋️ দৈনিক প্রতিদিন বাংলাদেশে সাংবাদিক নিয়োগ চলছে দেশজুড়ে প্রতিনিধি ও সংবাদকর্মী নিয়োগ দিচ্ছে দৈনিক প্রতিদিন বাংলাদেশ। সাংবাদিকতায় আগ্রহী, দায়িত্বশীল ও সংবাদ সংগ্রহে দক্ষ প্রার্থীদের আবেদন আহ্বান করা হচ্ছে। ✅ জেলা / উপজেলা প্রতিনিধি ✅ ক্যাম্পাস প্রতিনিধি ✅ অনলাইন নিউজ রিপোর্টার

চীন সফর হবে বহুমাত্রিক

Reporter Name
  • সংবাদ প্রকাশের সময় : রবিবার, ৭ জুলাই, ২০২৪
  • ৩৭৮ বার পঠিত

প্রতিদিন ডেস্কঃ
তিন দিনের রাষ্ট্রীয় সফরে আগামীকাল চীনের রাজধানী বেইজিং যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের ভূরাজনীতি, রোহিঙ্গা সংকট ও অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় এবারের সফরকে ‘বহুমাত্রিক’ হিসেবে দেখছেন কূটনীতিকরা। দুই দেশের মধ্যে এবারের সফরে কমপক্ষে ১৪টি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রস্তুতিও নিয়েছে দুই দেশ। বাংলাদেশের বেশ কয়েকটি মেগা প্রকল্পে চীনের ঋণের ঘোষণা আসতে পারে।

পাশাপাশি এ সফরে বেইজিংয়ে একটি বাণিজ্য ও বিনিয়োগ শীর্ষ সম্মেলনের আয়োজন করবে বাংলাদেশ। এ সম্মেলন থেকে ৭০০ কোটি ডলারের তহবিল সংগ্রহের টার্গেট নেওয়া হয়েছে। সফরসূচি অনুসারে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল সোমবার বেইজিং পৌঁছাবেন। মঙ্গলবার চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে তাঁর বৈঠক হবে।

বৈঠক শেষে স্বাক্ষর হবে চুক্তি ও সমঝোতা। পরদিন বুধবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই দিন চীনের পার্লামেন্ট ন্যাশনাল পিপলস কংগ্রেস অব চায়নার প্রেসিডেন্ট ঝাও লেজির সঙ্গেও বৈঠক করবেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, চীন আমাদের বড় উন্নয়ন অংশীদার।

উন্নয়ন অভিযাত্রা যেন বেগবান হয়, সফরে এটাই প্রাধান্য পাবে। ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন চীন সফর হবে আরেকটি ঐতিহাসিক ঘটনা। এর মধ্য দিয়ে বাংলাদেশ-চীন সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা করবে। প্রধানমন্ত্রীর এ সফর হবে গেম চেঞ্জার।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized BY LatestNews