1. pratidinbangladesh007@gmail.com : দৈনিক প্রতিদিন বাংলাদেশ : দৈনিক প্রতিদিন বাংলাদেশ
  2. info@www.doynikpratidinbangladesh.com : দৈনিক প্রতিদিন বাংলাদেশ : দৈনিক প্রতিদিন বাংলাদেশ
শুক্রবার, ২২ মে ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
বিজ্ঞাপন :
🖋️ দৈনিক প্রতিদিন বাংলাদেশে সাংবাদিক নিয়োগ চলছে দেশজুড়ে প্রতিনিধি ও সংবাদকর্মী নিয়োগ দিচ্ছে দৈনিক প্রতিদিন বাংলাদেশ। সাংবাদিকতায় আগ্রহী, দায়িত্বশীল ও সংবাদ সংগ্রহে দক্ষ প্রার্থীদের আবেদন আহ্বান করা হচ্ছে। ✅ জেলা / উপজেলা প্রতিনিধি ✅ ক্যাম্পাস প্রতিনিধি ✅ অনলাইন নিউজ রিপোর্টার

ঈদের সেমাই কিনতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন বীর মুক্তিযোদ্ধা

Reporter Name
  • সংবাদ প্রকাশের সময় : সোমবার, ১৭ জুন, ২০২৪
  • ৪১৩ বার পঠিত

রহিম ফরাজি,দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ঈদের সেমাই কিনতে গিয়ে ট্রাকের ধাক্কায় লাশ হয়ে বাড়ি ফিরেছেন ব্যাটারিচালিত অটোরিকশার যাত্রী বীর মুক্তিযোদ্ধা এম এ কে আজাদ (৭০)। এ ঘটনায় অটোরিকশাটির চালকও মারা গেছেন। আজ সোমবার সকালে উপজেলার দিওড় বটতলী এলাকায় মেসার্স মমতাজ ফিলিং স্টেশনের সামনে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রয়াত বীর মুক্তিযোদ্ধা এম এ কে আজাদ উপজেলার ৪ নম্বর দিওড় ইউনিয়নের কুয়েতপাড়া গ্রামের বাসিন্দা। আর নিহত অটোরিকশাচালক এনামুল হক (৪২) বিরামপুর পৌরসভার পূর্ব জগন্নাথপুর (ঝাউবন) মহল্লার তোফাজ্জল হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল সাড়ে ৬টার দিকে বাড়ি থেকে ঈদের জন্য সেমাই কিনতে বের হন বীর মুক্তিযোদ্ধা এম এ কে আজাদ। গ্রাম থেকে ব্যাটারিচালিত অটোরিকশায় ওঠেন তিনি। অটোরিকশা বটতলী এলাকায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে উঠলে অটোরিকশাটির পেছনে দ্রুতগামী একটি ট্রাক ধাক্কা দেয়। এতে অটোরিকশার যাত্রী বীর মুক্তিযোদ্ধা এম এ কে আজাদ ও অটোরিকশাচালক এনামুল হক ছিটকে পড়েন। স্থানীয় লোকজন দুজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অটোরিকশাচালক এনামুল হককে মৃত ঘোষণা করেন। পরে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে মারা যান বীর মুক্তিযোদ্ধা এম এ কে আজাদ। পরে তাঁর লাশ বাড়িতে নিয়ে দাফন করা হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized BY LatestNews