1. pratidinbangladesh007@gmail.com : দৈনিক প্রতিদিন বাংলাদেশ : দৈনিক প্রতিদিন বাংলাদেশ
  2. info@www.doynikpratidinbangladesh.com : দৈনিক প্রতিদিন বাংলাদেশ : দৈনিক প্রতিদিন বাংলাদেশ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
বিজ্ঞাপন :
🖋️ দৈনিক প্রতিদিন বাংলাদেশে সাংবাদিক নিয়োগ চলছে দেশজুড়ে প্রতিনিধি ও সংবাদকর্মী নিয়োগ দিচ্ছে দৈনিক প্রতিদিন বাংলাদেশ। সাংবাদিকতায় আগ্রহী, দায়িত্বশীল ও সংবাদ সংগ্রহে দক্ষ প্রার্থীদের আবেদন আহ্বান করা হচ্ছে। ✅ জেলা / উপজেলা প্রতিনিধি ✅ ক্যাম্পাস প্রতিনিধি ✅ অনলাইন নিউজ রিপোর্টার

২১শে জুন ফের ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • সংবাদ প্রকাশের সময় : শুক্রবার, ১৪ জুন, ২০২৪
  • ৪১০ বার পঠিত

প্রতিদিন ডেস্কঃ
দ্বিপাক্ষিক সফরে আগামী ২১ জুন দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (১৩ জুন) সরকারের একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

জানা গেছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে দিল্লি যাচ্ছেন সরকারপ্রধান শেখ হাসিনা। তার এই সফরে ভারতের প্রধানমন্ত্রী মোদির সাথে আনুষ্ঠানিক বৈঠকে তিস্তাসহ অমীমাংসিত বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির টানা তৃতীয় দফা শপথ অনুষ্ঠানে যোগ দিতে ৮ জুন দিল্লি গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চলতি মাসে এনিয়ে দ্বিতীয়বারের মতো দিল্লি সফর করবেন তিনি।

মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তার সংক্ষিপ্ত বৈঠক হয়। বৈঠকে উভয় নেতাই পরস্পরকে নিজ নিজ দেশ সফরের আমন্ত্রণ জানান।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized BY LatestNews