1. pratidinbangladesh007@gmail.com : দৈনিক প্রতিদিন বাংলাদেশ : দৈনিক প্রতিদিন বাংলাদেশ
  2. info@www.doynikpratidinbangladesh.com : দৈনিক প্রতিদিন বাংলাদেশ : দৈনিক প্রতিদিন বাংলাদেশ
শুক্রবার, ২২ মে ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
বিজ্ঞাপন :
🖋️ দৈনিক প্রতিদিন বাংলাদেশে সাংবাদিক নিয়োগ চলছে দেশজুড়ে প্রতিনিধি ও সংবাদকর্মী নিয়োগ দিচ্ছে দৈনিক প্রতিদিন বাংলাদেশ। সাংবাদিকতায় আগ্রহী, দায়িত্বশীল ও সংবাদ সংগ্রহে দক্ষ প্রার্থীদের আবেদন আহ্বান করা হচ্ছে। ✅ জেলা / উপজেলা প্রতিনিধি ✅ ক্যাম্পাস প্রতিনিধি ✅ অনলাইন নিউজ রিপোর্টার

অবাক করা তথ্য দিলেন শাকিব খান

Reporter Name
  • সংবাদ প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪
  • ৮০৩ বার পঠিত

বিনোদন প্রতিনিধিঃ
দেশীয় সিনেমার এই মুহূর্তে সবচেয়ে বড় নাম শাকিব খান। তবে এই সুপারস্টারকে যে কোনো অনুষ্ঠান বা সংবাদ সম্মেলনে দেরিতে উপস্থিত হতে দেখা যায়। এটা তিনি নিয়মিতই করে থাকেন। বিষয়টি নিয়ে সমালোচনাও কম হয় না। কিন্তু এসব নিয়ে কখনো কথা বলতে শোনা যায়নি কিং খানকে।

বুধবার (১২ জুন) ‘তুফান’ সিনেমার সংবাদ সম্মেলনের সময় ছিল সন্ধ্যা সাড়ে ৬টা। সেখানেও ২ ঘণ্টা দেরিতে হাজির হন শাকিব খান।

প্রশ্নোত্তর পর্বে শাকিবকে দেরিতে আসা নিয়ে প্রশ্ন করেন সংবাদকর্মী। এদিন প্রফুল্লভাবেই সব প্রশ্নের জবাব দিচ্ছিলেন শাকিব। দেরিতে আসা নিয়ে অবাক করা তথ্য দিলেন শাকিব। আর সেটি হলো প্রতিটি অনুষ্ঠানের জন্যই নাকি সঠিক সময়ে তৈরি হয়ে থাকেন এই নায়ক। তবে দেখা যায় অনেক অনুষ্ঠানই দেরিতে মূল আয়োজন শুরু হয়। সেকারণে অনুষ্ঠান শুরু আগ মুহূর্তে শাকিবের টিম বা আয়োজকদের পক্ষ থেকে নায়ককে উপস্থিত হওয়ার জন্য গ্রিন সিগন্যাল দেওয়া হয়ে থাকে।

‘প্রিয়তমা’খ্যাত তারকা বলেন, আমি সব সময় চেষ্টা করি সময়টা গুরুত্ব দেওয়ার। তবে আপনাদের (সাংবাদিক) মধ্যেই অনেকেই ইচ্ছা থাকা সত্ত্বেও সময়মতো হাজির হতে পারেন না। জ্যাম এর অন্যতম একটা কারণ।

এবারের ঈদে শাকিব অভিনীত ‘তুফান’ সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে। এতে তার বিপরীতে রয়েছেন কলকাতার মিমি চক্রবর্তী ও নাবিলা। অন্যদিকে খলচরিত্রে দেখা যাবে চঞ্চল চৌধুরীকে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized BY LatestNews